বিজেপি কর্মীকে খুন করার হুশিয়ারির অভিযোগ উঠল অশোকনগরের বিজেপি প্রার্থীর স্বামীর বিরুদ্ধে
দি নিউজ লায়ন; শ্যামলেন্দু দে নামে এক বিজেপি কর্মীকে খুন করার হুশিয়ারির অভিযোগ উঠেছে অশোকনগরের বিজেপি প্রার্থীর স্বামীর বিরুদ্ধে।খুনের হুশিয়ারি দেওয়ার অডিও ক্লিপ ফাস হতেই চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর এলাকায়। অডিও ক্লিপে খুনের হুমকির পরেই আতংকিত বিজেপি কর্মী শ্যামলেন্দু দে বৃহস্পতিবার অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পুলিশ জানিয়েছে খুনের হুমকি দেওয়ার অভিযোগ হয়েছে।অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।গোটা বিষয়টি তৃণমূলের চক্রান্তের ফাদে পড়ে করা হয়েছ্র বলে জানিয়েছেন অশোকনগরের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী।
বৃহস্পতিবার একটি অডিও ক্লিপ প্রকাশ হতেই চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগরে।অশোকনগরের পুরনো বিজেপি কর্মী হিসেবেই পরিচিত শ্যামলেন্দু দে। তিনি বলেন অশোকনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তীর স্বামী চিন্ময় চক্রবর্তী তাকে খুনের হুমকি দিয়েছেন।ফোনের কথপোকথনে চিন্ময় চক্রবর্তী বলেছেন ১০ লক্ষ টাকা পকেটে নিয়ে ঘুরছেন।২ মিনিট সময় পেলেই আমার লাস ভাসিয়ে দেবে।কি কারনে তিনি আমায় খুনের হুমকি দিয়েছেন,সেটা জানি না।কিন্তু এই অডিও ক্লিপ শুনেই আতংকে রয়েছি।সেই আতংক থেকেই অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।
এই বিষয়ে অশোকনগর কেন্দ্রের বিজেপি প্রার্থী তনুজা চক্রবর্তী বলেন আমার স্বামী মোটেও এই ধরনের মানুষ নন।তৃণমূলের চক্রান্তের ফাদে পড়ে শ্যামলেন্দু দে ভুল করেছেন।তিনি দলের পুরনো কর্মী।এই ভুল করায় পরে তিনি নিশ্চিত অনুতপ্ত হবেন।

Post a Comment