চা বাগানের দখলকে কেন্দ্র করে ছড়রা গুলিতে গুরুতর যখম তিনজন - The News Lion

চা বাগানের দখলকে কেন্দ্র করে ছড়রা গুলিতে গুরুতর যখম তিনজন

 


দি নিউজ লায়ন;    চা বাগানের দখলকে কেন্দ্র করে ছড়রা গুলিতে গুরুতর যখম  তিনজন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের ইসলামপুর ব্লকের ভদ্রকালী এলাকার ঘটনা। আহতরা প্রত্যেকেই ইসলামপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই একটি চা বাগান কে দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। তারপরই গুলি চালানোর ঘটনাটি ঘটে বলে অভিযোগ। এখন পর্যন্ত তিনজনের গুলি লাগে তারা প্রত্যেকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। ভদ্রকালী হাটে প্রচুর পরিমানের র‍্যাফ ও পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছেন ইসলামপুরের পুলিশ সুপার শচীন মক্কর। ঘটনার পুর্ণ তদন্তে নেমেছে পুলিশ। ঘটনার জেরে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.