নদীয়ার আসাননগর গ্রামে, ভোট পর্ব সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত তৃণমূল পোলিং এজেন্ট
দি নিউজ লায়ন; ভোটের পর বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের কোপে বা হাতের দুটো আঙ্গুল বাদ গেল তৃণমূলের পোলিং এজেন্টের। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার আসাননগর গ্রাম পঞ্চায়েতের নাইকুরা ঢাকুরিয়াপোতা গ্রামে। গুরুতর জখম অবস্থায় তাকে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই পোলিং এজেন্টের নাম কনক বিশ্বাস।ওই গ্রামেই তার বাড়ি।কনক বিশ্বাসের স্ত্রী চায়না বিশ্বাস ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।
কনক বিশ্বাস ২১৪ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্ট ছিলেন।ভোট শেষ হওয়ার পর সন্ধ্যা নাগাদ তিনি বুথ থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন।সেই সময় দুষ্কৃতীরা একটি মাঠের মধ্যে বিচালির গাদার পেছনে লুকিয়ে ছিল।তৃণমূল কংগ্রেসের স্থানীয় ব্লক সভাপতি বিশ্বজিৎ বিশ্বাস অভিযোগ করেছেন,' বিচালির গাদার পেছনে লুকিয়ে থাকা বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা কনক বিশ্বাসের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।কোনরকমে মাথাটা সরিয়ে নিতে পারলেও সে হাত দিয়ে ঠেকানোর চেষ্টা করে। তখন সেই কোপ লাগে তার বাঁ হাতে। তার দুটি আঙুল কেটে নিচে পড়ে যায়।
দুষ্কৃতীরা পালিয়ে যায়।কনকের চিৎকার শুনে তৃণমূল কংগ্রেসের কর্মী -সমর্থকরা ছুটে এসে তাকে শক্তিনগর হাসপাতালে নিয়ে আসে।'হেরে যাওয়ার ভয়েই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করেছে বলে অভিযোগ করেছেন বিশ্বজিৎ বিশ্বাস।তার আরও অভিযোগ,' প্রভাত মন্ডল নামে আমাদের আরও একজন সদস্যকে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে।ভয়ে সে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিল।আমরা তাকে খুঁজে পাচ্ছিলাম না।' যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে।

Post a Comment