ভোটের মুখে ভাঙড়ে ৪১ টি তাজা বোমা উদ্ধার - The News Lion

ভোটের মুখে ভাঙড়ে ৪১ টি তাজা বোমা উদ্ধার

 


দি নিউজ লায়ন; :ভোটের মুখে ভাঙড়ে আবারও তাজা বোমা উদ্ধার। ভাঙড়ের বিবিরআইট গ্রাম থেকে এক চল্লিশটি তাজা বোমা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ।ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগানার ভাঙড় থেকে দফায় দফায় বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।


বৃহস্পতিবার রাতে ভাঙড় থানার পদ্মপুকুর এলাকা থেকে বোমা গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে ৪১ টি তাজা বোমা উদ্ধার হয়েছে। কাউকে গ্রেফতার করা যায়নি। এদিন গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বোমা উদ্ধার করে। কে বা কারা রাতের অন্ধকারে বোমা মজুত করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।


এর পাশাপাশি শুক্রবার সকালে আবারও একাই যায়গা থেকে আরও একটি তাজা বোমা উদ্ধার করে ভাঙড় থানার পুলিশ। ভোটের আগে এলাকা থেকে এত বোমা উদ্ধার হওয়ায় চাঞ্চল্য তৈরি হয়েছে। উল্লেখ্য, চতুর্থ দফায় অর্থাৎ ১০ এপ্রিল ভাঙড়ে ভোট। তার আগে একাধিকবার বোমা উদ্ধারের ঘটনায় রাজনৈতিক উত্তাপ চড়ছে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.