নিজের ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ভরতপুরের তৃণমূলের ক্ষুব্ধ গোঁজ প্রার্থী খাদেম ই দস্তগিরি - The News Lion

নিজের ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ভরতপুরের তৃণমূলের ক্ষুব্ধ গোঁজ প্রার্থী খাদেম ই দস্তগিরি

 


দি নিউজ লায়নঃ  নিজের ভুল বুঝতে পেরে শেষ পর্যন্ত  মনোনয়ন প্রত্যাহার করে নিলেন ভরতপুরের তৃণমূলের ক্ষুব্ধ গোঁজ প্রার্থী খাদেম ই দস্তগিরি। এদিন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সঙ্গে এসে মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। 


প্রসঙ্গত, গত ৭এপ্রিল মনোনয়নপত্র জমা দেন খাদেম সাহেব। এরপর এদিন হুমায়ুন কবীরের সঙ্গে কান্দি মহকুমা শাসকের অফিসে আসেন। খাদেম সাহেব মনোনয়ন প্রত্যাহার করে সংবাদ মাধ্যমকে জানান, আগে দলে সম্মান পাচ্ছিলাম না বলে যে অভিযোগ করেছিলাম, তা মিটে গিয়েছে।


 একটু ভুল বোঝাবুঝি ছিল। এখন তাও মিটে গিয়েছে। মনোনয়ন প্রত্যাহার করলাম। হুমায়ুন সাহেব বলেন, দলের অনেকের মধ্যে ক্ষোভ থাকতে পারে। এটা গণতন্ত্রের একটি দিক। পরে তা সমাধানও হয়। খাদেম সাহেব আমাদের অনেক পুরনো নেতা। গত বিধানসভার দলীয় প্রার্থী ছিলেন। ওঁকে আমরা শ্রদ্বা করি"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.