চৈত্র সেলের ভীড়ে ক্রেতাদের মুখে উধাও মাস্ক, রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করতে পথে হাওড়া সিটি পুলিশ - The News Lion

চৈত্র সেলের ভীড়ে ক্রেতাদের মুখে উধাও মাস্ক, রাস্তাঘাটে মাস্ক বাধ্যতামূলক করতে পথে হাওড়া সিটি পুলিশ

 


দি নিউজ লায়ন;    রাত পোহালেই কাল পয়লা বৈশাখ। বাংলা নববর্ষ। এই উপলক্ষে বুধবার সকাল থেকেই হাওড়ার মার্কেট, শপিং মল সহ ফুটপাতের দোকানিগুলিতে বছর শেষের চৈত্র সেলে ক্রেতাদের ভীড় উপচে পড়ল। কিন্তু সাধারণ মানুষের মধ্যে এদিনও তেমনভাবে করোনা সতর্কতা চোখে পড়ল না। অধিকাংশ ক্রেতার মুখেই ছিল না মাস্ক। কেউ মানলেন না সামাজিক দূরত্ব বিধি। অগত্যা এদিনও করোনা সচেতনতায় হাওড়ায় পথে নামল পুলিশ। চলল করোনা অতিমারীর সতর্কতায় প্রচার। রাস্তাঘাটে এদিনও মাস্ক বাধ্যতামূলক করা হল। 


করোনা আক্রান্তের গ্রাফ যেরকম ঊর্ধ্বমুখী, তাতে আগামী দিনে আক্রান্তের হার বেড়ে জরুরি পরিস্থিতি তৈরি হতে পারে। তার মোকাবিলায় এখন থেকেই সতর্কতা নেওয়া হল হাওড়া পুলিশ প্রশাসনের তরফ থেকে। হাওড়া শহর এলাকায় করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাস্তাঘাটে মাস্ক পরা বাধ্যতামূলক করল হাওড়া সিটি পুলিশ। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি বজায় রাখার উপরেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিন হাওড়া সিটি পুলিশের তরফ থেকে বঙ্গবাসী মোড়, হাওড়া ময়দান সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে করোনা সচেতনতায় প্রচার চালানো হয়। পথচারী, ক্রেতা, বিক্রেতা যাদের মুখে এদিন মাস্ক ছিলো না, এমন সকলকেই এদিন বাধ্যতামূলকভাবে মাস্ক পরানো হয়। তাদের মাস্ক পরতে সচেতনও করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.