প্রচার এর শেষ লগ্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরিণঘাটায় - The News Lion

প্রচার এর শেষ লগ্নে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হরিণঘাটায়

 


দি নিউজ লায়নঃ  অসুস্থতার সাথেই নির্বাচনী প্রচার মুখ্যমন্ত্রীর, তার মধ্যে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দীর্ঘ 24 ঘন্টার আইনি নিষেধ! স্বভাবতই অনেক প্রার্থীই সৌভাগ্য লাভ করতে পারিনি তার কেন্দ্রে প্রচারের ক্ষেত্রে। কিছুদিন আগে কৃষ্ণগঞ্জ বিধানসভায় পৌঁছানোর কথা থাকলেও, জয়া ভাদুড়ি, সৌগত রায়, এবং অভিনেত্রী শতাব্দিকে পাঠিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করেন তিনি।একেবারে শেষ লগ্নে হরিণঘাটার নীলিমা নাগ মল্লিকের প্রচারে আজ দেখা গেল তৃণমূল সুপ্রিমো কে। 


স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তিনি বলেন, কল্যাণী এমস, হরিণঘাটার ফ্লিপকার্ড হাব  নদীয়া কে আলাদা মাত্রা দেবে। ইসকনের সাথে সরকার রয়েছে একভাবে, তাদেরও অনেক পরিকল্পনা রয়েছে জনমুখী। সুতরাং নদীয়ার মাটি বিজেপির জায়গা নয়। প্রায় 40 মিনিট হুইল চেয়ারে বসেই বিভিন্ন বক্তব্যের মাধ্যমে, কর্মীরা যে পুনরুজ্জ্বীবিত হয়েছে তা বোঝা যায় তাদের উচ্ছ্বাস দেখে। তিনি বলেন মন্দির মসজিদ নিয়ে তৃণমূল মাথা ঘামায় না, মানুষের ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত পাশে থাকে, তাই আমার বিশ্বাস নিজেদের স্বার্থে আবারো তৃতীয়বার "মা মাটি মানুষ"র সরকার গঠন করতে চলেছে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.