গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন - The News Lion

গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ২৩৬ জন

 


দি নিউজ লায়ণ;  গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে  আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। যা একদিনে রেকর্ড বলে মনে করছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তর ।পশ্চিম মেদিনীপুর  জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ নিমাই চন্দ্র মন্ডল জানান , আরটি পি সি আর পরীক্ষায় ১৬০ জনের , আন্টিজেন পরীক্ষায় ৪৩ জনের , ত্রু নাট পরীক্ষায় ৩৩ জনের করোনা পজিটিভ এসেছে।


 জেলার হাসপাতালগুলিতে শয্যার সংখ্যা বাড়ানো হচ্ছে। জেলার  মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার নিমাই চন্দ্র মণ্ডল আরো বলেন যে জেলার করোনা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে।প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার ও নির্দেশ দেওয়া হয়েছে। শালবনিতে করোনা হাসপাতাল আবার চালু করা হয়েছে।একদিনে করোনার সংখ্যা রেকর্ড হলেও গত ২৪  ঘন্টায় নতুন করে পশ্চিম মেদিনীপুর জেলায় মৃত্যুর কোন ঘটনা ঘটেনি বলে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.