কেতুগ্রাম আউসগ্রাম এবং গলসিতে ভাজপা দুষ্কৃতীদের সন্ত্রাসের চেষ্টা
দি নিউজ লায়ণ; কেতুগ্রাম আউসগ্রাম এবং গলসির কয়েকটি জায়গায় ভাজপা অশান্তি বা কালেও মোটের ওপর শান্তিপূর্ণ পূর্ব বর্ধমানের ৮ বিধানসভা আসনের ভোট। জেলার কয়েকটি বুথে বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস করার অভিযোগ তুলেছে তৃনমূল কংগ্রেস। একই সাথে কেন্দ্রয়বাহিনীর বিরুদ্ধে ভোটারকে মারধোরের অভিযোগ উঠলো। মঙ্গলকোট বার গ্রামে তৃণমূল বুথ এজেন্টকে জমিতে ফেলে মারধর করার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
এলাকায় তুমুল উত্তেজনা দেখা দেয়। কিছুক্ষণের জন্য ভোট প্রক্রিয়া বন্ধ থাকলেও পরে স্বাভাবিক হয়। বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। তৃণমূলের বুথ সভাপতি জগন্নাথ মণ্ডলের অভিযোগ করেছেন, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এলাকা ঘিরে তার উপর হামলা চালায়। কাপড়ের মধ্যে পাথর বেঁধে তার মাথায় আঘাত করা হয়। বাঁশ দিয়ে পেটানো হয়। তিনি অভিযোগ করেন, এই এলাকায় বিজেপির কোনো ভোট নেই, তাই সন্ত্রাস সৃষ্টি করে ভোট লুঠ করার চেষ্টা করছে বিজেপির দুষ্কৃতীরা।
অন্যদিকে ভাতার বিধানসভার মুরাতিপুর গ্রামে উত্তেজনা দেখায় ভোট শুরুর কিছুক্ষণের মধ্যেই। ভোটারদের মারধর করার অভিযোগ ওঠে বাহিনীর বিরুদ্ধে। মুরাতিপুরের ৫৪ ও ৫৪/এ বুথের কয়েকজন ভোটারের অভিযোগ, তারা বুথ থেকে অনেক দূরে ছিলেন। ভোট দিয়ে যাবার পথে কুইক রেসপন্স টিম তাদের মারধর করে বলে অভিযোগ। একজনের আঘাত লেগেছে। বাকিরা পালিয়ে যায়। তৃণমূল প্রভাবিত এলাকায় ভীতি সৃষ্টি করার জন্যই এই ঘটনা বলে অভিযোগ তৃণমূল সমর্থকদের।

Post a Comment