কোনো কাজ করেনি বিজেপির পঞ্চায়েত প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ - The News Lion

কোনো কাজ করেনি বিজেপির পঞ্চায়েত প্রার্থীকে ঘিরে তুমুল বিক্ষোভ

 


দি নিউজ লায়নঃ    গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে , অথচ এলাকায় দীর্ঘদিন ধরে কোনো উন্নয়ন হয় নি । তাই বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে তুমুল বিক্ষোভ দেখালেন মুচিয়া গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকার বাসিন্দারা। শুক্রবার সকালে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা মুচিয়া গ্রাম পঞ্চায়েতে নির্বাচনী প্রচার শুরু করেন । আর ওই গ্রাম পঞ্চায়েতের ছোটপুর এলাকায় যেতে বেশ কিছু পুরুষ-মহিলাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। বিক্ষোভের জেরে রীতিমতো অস্বস্তিতে পড়ে যায় স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিক্ষোভকারীদের কাছে নানান সমস্যার কথা শোনার পর তাদের আশ্বস্ত করেন বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহা। 


সংশ্লিষ্ট এলাকার পঞ্চায়েত কর্তৃপক্ষ কেন কাজের ক্ষেত্রে অসহযোগিতা করেছে সে ব্যাপারেও খোঁজ নেওয়ার আশ্বাস দেন বিজেপি প্রার্থী। অবশেষে প্রার্থীর হাতজোড় করে অনুরোধ শুনেই শান্ত হোন ছোটপুর এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা। বিক্ষোভকারী বাসিন্দাদের অভিযোগ,  বিজেপি পরিচালিত মুচিয়া গ্রাম পঞ্চায়েতটি। গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করেছিলেন তারা। কিন্তু বিগত দিনে এলাকায় কোনো উন্নয়ন হয় নি। রাস্তা, পরিস্রুত পানীয় জল , বিদ্যুৎ শৌচাগার সবেতেই চরম সমস্যা রয়েছে এই এলাকায়। এখন  ভোট এসেছে বলে এলাকায় ভোট চাইতে এসেছেন মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল সাহা এবং বিজেপি প্রধান। তাই এদিন তারা বিজেপি প্রার্থী এবং প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন।


 বিক্ষোভের কথা স্বীকার করে নিয়েছেন বিজেপি প্রার্থী গোপাল সাহা। তিনি পাল্টা অভিযোগ করেন , বিগত দিনে তৃণমূল এলাকায় কোন উন্নয়ন করে নি তাই এলাকাবাসীদের মধ্যে এই ক্ষোভ। এদিকে বিজেপি প্রার্থী কে বিক্ষোভের বিষয় পুরাতন মালদা তৃণমূলের টাউন সভাপতি বিভূতি ঘোষ বলেন,  তৃণমূল সরকার যা উন্নয়ন করেছে, বিগত দিনে বাম সরকার তা করতে পারে নি। মুচিয়া গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ওরা মানুষকে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। পঞ্চায়েতের সরকারি টাকা বরাদ্দ হলেও তাতে কোন কাজ হয় নি । ফলে এখন বিজেপি প্রার্থীকে সামনে পেয়ে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.