সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুরে তৃণমূলের ধিক্কার মিছিল - The News Lion

সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেদিনীপুরে তৃণমূলের ধিক্কার মিছিল


দি নিউজ লায়ন;  কেন্দ্রীয় সরকার সার ও কীট নাশক ঔষধ এর দাম  এক লাফে অনেকটা বাড়িয়েছে ।যার ফলে কৃষকদের  সর্বশান্ত হওয়ার উপক্রম দেখা দিয়েছে। তারই প্রতিবাদে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেদিনীপুর  শহরে ধিক্কার মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ওই মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি অজিত মাইতি,চেয়ারম্যান দিনেন রায়,নারায়ণগড় এর বিদায়ী বিধায়ক প্রদ্যোত ঘোষ, তৃনমূলের জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা,মেদিনীপুর সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মুকুল সামন্ত সহ আরো অনেকে।ওই মিছিলে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। 


মিছিলের শেষে প্রতিবাদ সভায় তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির তার বক্তব্যে বলেন গত শনিবার কোচবিহার জেলার শীতলকুচি তে যেভাবে পাঁচ জনকে গুলি করে খুন করা হয়েছে তা ভারতবর্ষে এক নজির সৃষ্টি করেছে। আমরা ওই পাঁচ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছি। সেই সঙ্গে তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতি তার বক্তব্যে বলেন যখন বাংলা সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন  চলছে তখন মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবে না বলে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকার রাতের অন্ধকারে চোরের মত সার ও কীটনাশক ঔষধের দাম ব্যাপকহারে বাড়িয়ে দিয়েছে। যার ফলে চাষীরা বিপদের মুখে পড়বেন। তিনি বলেন কৃষক বিরোধী  কৃষিবিল পাস করে কৃষকদের ইতিমধ্যে সর্বশান্ত করে দিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। এবার যেভাবে সার ও কীটনাশক ঔষধের দাম বাড়িয়েছে তাতে কৃষকদের বেঁচে থাকার কোনো উপায় নেই। 


তিনি বলেন নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর তৃণমূল কংগ্রেস সার ও কীটনাশক ঔষধের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমে বৃহত্তর আন্দোলন করবে। তিনি আরো বলেন যে সার ও কীটনাশক ঔষধের দাম অবিলম্বে কমাতে হবে। না হলে আমাদের লাগাতার আন্দোলন চলবে। তিনি সর্বস্তরের মানুষকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান । তিনি বলেন নির্বাচনে ক্ষমতায় আসার জন্য কৃষকদের বন্ধু সেজেছিলেন বিজেপির কয়েকজন নেতা ও কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু বাংলায় যখন বিধানসভা নির্বাচন চলছে সেই সময় রাতের অন্ধকারে চোরের মত যেভাবে সার ও কীটনাশক ঔষধের দাম বাড়ানো হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা।যা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। সেই সঙ্গে তিনি বলেন জাতপাত ধর্ম নিয়ে বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে।কিন্তু বাংলার মানুষ বিজেপি কে উপযুক্ত জবাব দেবে, যা আগামী ২ রা মে বিজেপি নেতারা জানতে পারবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.