হলদিবাড়িতে আগুনে ভষ্মিভূত 20 টিরও বেশী দোকান - The News Lion

হলদিবাড়িতে আগুনে ভষ্মিভূত 20 টিরও বেশী দোকান

 


দি নিউজ লায়নঃ    হলদিবাড়ীতে রবিবার গভীর রাতে ভয়ানক আগুনে 20টির ও বেশী দোকান পুরোপরি ভস্মীভূত হয়ে গেল। ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা।  হলদিবাড়ী, মেখলিগঞ্জ ও জলপাইগুড়ি থেকে দমকলের কয়েকটি ইঞ্জিন ছুটে এসে আগুন আয়ত্তে আনে। পুড়ে যাওয়া দোকান এর মধ্যে রয়েছে কাপড়ের দোকান, বাসন, ফার্নিচার, রং, সোনার,বই সহ পাটের গুদাম। খুব দ্রুত দমকল সহ রাতেও ব্যাবসায়ী তা ছুটে এসে আগুন নেভানোর কাজ এ হাত লাগানোই পুর হলদিবাড়ী বাজার টি রক্ষা পায়।


আগুন লাগার সঠিক কারণ নিয়ে কোন কিছু এখন ও জানা যায় নি। স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন রাত দুটো নাগাদ আগুন লাগার ঘটনা ঘটে বড় ব্যবসায়ীদের সঙ্গে সঙ্গে ক্ষতির মুখে পড়েছেন ছোট ব্যবসায়ীরা কয়েক লক্ষ টাকার সামগ্রির ক্ষতি হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ এবং দমকলের অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে তবে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে কিভাবে একসঙ্গে এতগুলো দোকানে আগুন ছড়িয়ে পরলো এই সমস্ত দিক খতিয়ে দেখছেন দমকল আধিকারিকেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.