করোনা পরিস্থিতি নিয়ে মেদিনীপুর মেডিক্যাল কলেজের সুপার কে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন
দি নিউজ লায়ন; বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস থেকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার (MSVP) কে ডেপুটেশন দেওয়া হলো । তৃণমূল কংগ্রেস যে দাবী নিয়ে ডেপুটেশন দিয়েছে সেই দাবী গুলি হলো
১. ইমারজেন্সী তে গাদাগাদি করে মানুষদের করোনা টেষ্ট হচ্ছে , তা এক্ষুনি বন্ধ করে " নাইট সেলটার " ভবনে ট্রান্সফার করতে হবে ঐ টা বড় জায়গা ঐ খানেই সোশ্যাল ডিসটেন্স বজায় থাকবে হাসপাতালের সুপার ওই দাবি মেনে নিয়েছেন এবং বৃহস্পতিবার থেকে ঐ খানেই করোনা টেষ্ট হবে ।
দ্বিতীয়ত : কোরনার টেষ্ট রিপোর্ট ২৪ ঘন্টার মধ্যেই মানুষ কে দিতে হবে - এরুপ গুরুত্বপূর্ণ পাঁচ দফা দাবী নিয়ে বুধবার পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশন দেওয়ার সময় উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের
সাধারণ সম্পাদক সুব্রত সরকার,জেলা তৃণমূলের সংখ্যালঘু মোর্চার চেয়ারম্যান
আলি আকবর খান ,
জেলা তৃণমূল কংগ্রেসএর নেতা
মদন মোহন ভট্টাচার্য,
জেলা তৃণমূলের মহিলা নেত্রী মৌ রায় সহ দলের অনান্য নেতৃত্ব । জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সুব্রত সরকার বলেন দলের জেলা সভাপতি অজিত মাইতির নির্দেশে করোনা পরিস্থিতি নিয়ে মেদিদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের কাছে কয়েকটি দাবি দাওয়া নিয়ে বুধবার ডেপুটেশন দেওয়া হয়েছে।উনি আমাদের দাবি গুলি দ্রুত পূরণ করার আশ্বাস দিয়েছেন।

Post a Comment