ইছামতি নদীর বাঁধ ভেঙে বিপত্তি - The News Lion

ইছামতি নদীর বাঁধ ভেঙে বিপত্তি

 


দি নিউজ লায়ন;   আচমকা ইছামতি নদীর বাঁধ ভেঙে বিপত্তি। প্লাবিত বসিরহাট পুর এলাকার একাংশ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বসিরহাট পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি বদরতলার ইছামতি নদী সংলগ্ন এলাকা। বুধবার দুপুর ২ টো নাগাদ হঠাৎই ইছামতি নদীর জলস্তর বেড়ে গিয়ে প্রায় ১০ ফুট নদী বাঁধ ভেঙে যায়। যার ফলে বসিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নৈহাটি বদরতলা এলাকায় নোনাজল ঢুকতে থাকে। যেহেতু সামনে বসিরহাট জেলা হাসপাতাল সংলগ্ন প্রচুর নার্সিংহোম রয়েছে সেখানে জল ঢুকে পড়ার আশঙ্কা রয়েছে। 


 ইতিমধ্যে বেশ কয়েকটি বাড়িতে নোনা জল ঢুকে পড়েছে, ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাঁধে মাটি দেয়ার চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি, সেচ দপ্তরের খবর দেওয়া হয়েছে। হঠাৎই ইছামতি নদীর বাঁধ ভেঙে যাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় বাসিন্দারা। প্রশাসন সূত্রে জানা গেছে ইতিমধ্যেই শেষ দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়েছেন। কী ভাবে বাঁধ দ্রুত মেরামত করা যায় তা দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.