কোভিড পরিস্থিতির মোকাবিলায় তৎপর ব্যবস্থা রাজ্য সরকারের - The News Lion

কোভিড পরিস্থিতির মোকাবিলায় তৎপর ব্যবস্থা রাজ্য সরকারের

 


দি নিউজ লায়ন;  কোভিড পরিস্থিতির মোকাবিলায় তৎপর ব্যবস্থা রাজ্য সরকারের। শিলিগুড়িতে আক্রান্তের সংখ্যা বাড়তেই পুনরায় অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামো সম্পন্ন বেসরকারি হাসপাতালকে অধিগ্রহণ করলো রাজ্য। শিলিগুড়ি মাটিগাড়ার চ্যাং নার্সিংহোমকে রাজ্যের তরফে অধিগ্রহন করা হয়। বুধবার স্বাস্থ্য দপ্তরের তরফে নোটিস দিয়ে জানিয়ে দেওয়া হয় তা। শিলিগুড়ি পুরনিগম এলাকায় সেফহোমের পাশাপাশি বৃহস্পতিবার থেকেই পুনরায় মাটিগাড়ায় ওই বেসরকারি হাসপাতালে আপাদত ৩০শয্যার নিয়ে করোনা রুগীর চিকিৎসা শুরু করা হবে বলে জানাচ্ছে জেলা স্বাস্থ্য দপ্তর।জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রলয় আচার্য্য জানান আপাদত ৩০টি শয্যা অধিগ্রহণ করা হয়েছে।যারমধ্যে ১০টি আইসিইউ ও ২০সাধারণ শয্যা থাকছে।


 কোভিড পরিস্থিতিতে গুরুতর রুগীদের প্রাণ সংশয়ের হাত থেকে বাঁচাতে অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামোর প্রয়োজন দেখা দেয় অনেক ক্ষেত্রেই। ভেন্টিলেশন, বাইপ্যাপ, লিকুইউ অক্সিজেন প্রয়োজন হয়। সে বিষয়টিকে গুরুত্ব দিয়েই তৎপরতার সঙ্গে বেসরকারি হাসপাতাল অধিগ্রহনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে এখানে কি ধরনের উপসর্গযুক্ত করোনা রুগী বা শারীরিক সমস্যার আক্রান্তদের রাখা হবে তা চিকিৎসক ও জেলা স্বাস্থ্য দপ্তর সিদ্ধান্ত নেবে। বিগত করোনাকালে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই  শিলিগুড়ির মাটিগাড়ার চ্যাং করোনা হাসপাতালক ও আরও একটি প্রথম সারির বেসরকারি হাসপাতালকে তৎপরতার সঙ্গে অধিগ্রহণ করে রাজ্য সরকার। 


১০০শয্যা বিশিষ্ট দুটি বেসরকারি হাসপাতালকে অত্যাধুনিক  করোনা হাসপাতালে হিসেবে রূপান্তরিত করা হয়। এবারেও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের ১১০টি শয্যার পাশাপাশি আরও ৯৬টি শয্যার এইচডিইউ চালুর পাশাপাশি শিলিগুড়ি মহকুমার সমস্ত সেফহোমগুলিকে অক্সিজেন সাপোর্ট বেড সহ গুরুতর রুগীর আপৎকালীন চিকিৎসার জন্য যাবতীয় চিকিৎসা ব্যবস্থাসম্পন্ন হাসপাতাল হিসেবে উন্নতর করা হচ্ছে। অতিমারী পরিস্থিতিতে নির্বাচনের ফল ঘোষণার জন্য অযথা সময় বিলম্ব না করে থেকে গুরুত্বপূর্ণ  পদক্ষেপ রাজ্য সরকারের। 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতন দেব জানান দার্জিলিং জেলা শাসক ও জলপাইগুড়ি জেলা শাসকের সঙ্গে বৈঠক হয়েছে। রাজ্য সরকার তৎপরতার সঙ্গে বেসরকারি একটি হাসপাতালকে অধিগ্রহণ করছে। পাশাপাশি জলপাইগুড়ি জেলার আওতাভুক্ত শিলিগুড়ি পুরোনিগমের সংযুক্ত ১৪টি ওয়ার্ডে করোনা পরিস্থিতিতে জেলা প্রশাসন ও পুরনিগমের সঙ্গে সমন্বয় স্থাপনের জন্য একজন নোডাল অফিসার সঞ্জয় পন্ডিতকে নিযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ২৪ ঘন্টার মধ্যে শিলিগুড়ি পুরোনিগমের প্রয়োজনীয় শববাহি ভ্যান প্রশাসনকে দেন প্রাক্তন মন্ত্রী।


 পাশাপাশি তিনি জানান ২-৩দিনের মধ্যে একটি নতুন শববাহি ভ্যান রাজ্যের তরফে শিলিগুড়ি পুরনিগমকে দেওয়া হবে। করোনা রুগীর দাহকার্যে ব্যবহৃত সাহুডাঙ্গি শশ্মান ঘাটের একটি বিকল্প চুল্লিতে যান্ত্রিক সমস্যা দেখা দেওয়ায় দ্রুত সারাই করে দেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। পাশাপাশি মন্ত্রীর হস্তক্ষেপে শিলিগুড়ি পুরনিগমের মৃত্যুর নিবন্ধীকরন শংসাপত্র প্রদানের সময়সীমা বাড়িয়ে তা সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রেখে পরিষেবা প্রদানেরসিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা আগে ১০টা থেকে বিকেল ৪.৩০পর্যন্ত সময় নির্ধারিত ছিল।নয়া এই সিদ্ধান্তে করোনা পরিস্থিতিতে মৃতের পরিবার পরিজনদের সুবিধে হবে বলে জানান প্রাক্তন মন্ত্রী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.