তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১ গুরুতর জখম ৩ - The News Lion

তৃণমূলের জনসভায় যোগ দেওয়ার পথে দুর্ঘটনায় মৃত ১ গুরুতর জখম ৩

 


দি নিউজ লায়ন;     তৃণমূল নেতার জনসভায় যোগ দেওয়ার পথে মর্মান্তিক ভাবে দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মী সমর্থকের ঘটনায় আহত আরোও কমপক্ষে ৩ জন। । এদিন দুপুরে ডোমকলের কুশাবাড়িয়া এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম বাবর আলি(২৫)। তাঁর বাড়ি স্থানীয় বাজার এলাকায় । 


এলাকার সূত্রে জানা যায়, তিনি ভ্যানে চড়ে ডোমকলে দলীয় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। হঠাৎ করেই ভ্যানের সামনের চাকা বিকল হয়ে যায়। তার ফলে ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। বাবরের মাথায় আঘাত লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গুরুতর জখম দের জোর কদমে চিকিৎসা শুরু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.