মেদিনীপুরে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্ম দিন পালন - The News Lion

মেদিনীপুরে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্ম দিন পালন

 


দি নিউজ লায়ন;    সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্ম দিবসপালন উপলক্ষে বুধবার মেদিনীপুর শহরের হরিজন পল্লীর ৫০ জন শিশুর হাতে বিস্কুট , কেক , কলা , সাবান , মাস্ক, স্যানিটাইজার , গল্পের বই তুলে দিলেন মেদিনীপুর শহরের রয়েল একাডেমির অধ্যক্ষ সত্যব্রত দোলই ।  সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের ছবিতে ফুলের মালা দিয়ে অনুষ্ঠানে উপস্থিত সকলেই তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।


বুধবার বিকেলে হরিজন পল্লীর ওই  শিশুদের চাউমিন খাওয়ানো হয়। রয়েল একাডেমি ইংরেজি মাধ্যম  স্কুলের সাফাই কর্মীদের এদিন সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।করোনা পরিস্থিতির জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠানে সকলে সামিল হয়েছিলেন।উপস্থিত সকালেই মুখে মাস্ক ব্যবহার করেছিলেন।রয়েল একডেমির উদ্যোগে  যথাযথ মর্যাদা সহকারে বুধবার সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের জন্ম দিন পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.