দুর্গাপুরের কান্তেশ্বর এলাকায় বোমা আতঙ্ক - The News Lion

দুর্গাপুরের কান্তেশ্বর এলাকায় বোমা আতঙ্ক

 


দি নিউজ লায়ন;     দুর্গাপুরের কান্তেশ্বর এলাকায় মঙ্গলবার পুকুর পাড় থেকে টিনের ভেতর বোমা আতঙ্ক ছড়িয়ে ছিল। বুধবার বোম গুলি নিষ্ক্রিয় করল বম স্কোয়াড। মঙ্গলবার থেকে বোম গুলি নজরদারির মধ্যে রেখেছিল দুর্গাপুর থানার পুলিশ। বুধবার বম স্কোয়াড নিষ্ক্রিয় করে দেয়। টিনের ভেতর১৩টি বোম ছিল বলে পুলিশ সূত্রে খবর। দুর্গাপুর থানার পুলিশ দমকল এবং বমি স্কোয়াডের কর্মীদের তৎপরতায় বোম নিষ্ক্রিয় করা হয়। তবে কে বা কারা এইভাবে ঝোপের মধ্যে টিনের ভেতর বোম গুলি  রেখে গিয়েছিল তদন্ত চালাচ্ছে দুর্গাপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.