ভাটপাড়া গুলি কাণ্ডে মৃত কিশোর - The News Lion

ভাটপাড়া গুলি কাণ্ডে মৃত কিশোর

 


দি নিউজ লায়ন;  বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা ভাটপাড়ায় রাস্তার ধারে দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময়  রাজা চৌধুরী নামে ১৬ বছর বয়সী এক কিশোরের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। স্থানীয় সূত্রে খবর,  বাইকে চেপে রাজার কাছে আসে দুই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। রাজাকে পেছন থেকে চেপে ধরে তারা। এরপরই তার মাথায় গুলি করে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপর দুষ্কৃতীরা তার দেহের পাশেই বন্দুক ফেলে চলে যায়। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 


কিশোর হত্যার ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন। কোন আক্রোশে এই খুন? নাকি অপরাধচক্রের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ওই কিশোর।  প্রসঙ্গত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দীর্ঘদিন ধরেই দাপাদাপি রয়েছে এই এলাকায় তারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে ব্যারাকপুর কমিশনারেট এর পুলিশ। 


 স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এলাকায় নানা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িয়ে গিয়েছিল ওই কিশোরের নাম। সম্প্রতি একটি বোমাবাজির ঘটনাতেও নাম জড়ায় তার। ছেলেটির বিজেপির সঙ্গে যোগাযোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে পরিবারের দাবি, রাজার অপরাধমূলক ইতিহাস ছিল না। ঘটনায় যুক্তদের গ্রেফতার করতে হবে। পুলিশ রাতে অভিযোগ নিতে চায়নি বলেও পরিবারের সদস্যদের অভিযোগ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.