করোনা আক্রান্ত অভিনেতা সোনু সুদ - The News Lion

করোনা আক্রান্ত অভিনেতা সোনু সুদ


দি নিউজ লায়ন; করোনা আক্রান্ত অভিনেতা সোনু সুদ। শনিবার নিজেই সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করে নিজের সংক্রামিত হওয়ার কথা ভক্তদের জানান। আপাতত বাড়িতেই আইসোলেশনে রেখেছেন অভিনেতা। এদিন দুপুরে ইনস্টা পোস্টে সোনু লেখেন, ‘আমি আপনাদের সকলকে বলতে চাইছি যে, আজ সকালে আমার করোনার রিপোর্ট পজেটিভ এসেছে। 


সমস্ত সচেতনতা বিধি মেনে আমি নিজেকে আইসোলেশনে রেখেছি এবং নিজের যথেষ্ট যত্ন রাখছি। তবে চিন্তা করবেন না আপনাদের সমস্যাগুলি সমাধান করার জন্য এটা আমাকে যথেষ্ট সময় দেবে। মনে রাখবেন আমি সব সময় আপনাদের সকলের পাশে আছি’.

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.