যত বহিরাগত আছে সবাইকে ভেতরে ঢুকিয়ে দেবো খোলা হুঙ্কার বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জির
দি নিউজ লায়ন; শিলিগুড়িতে শান্তি পূরণ ভোটপর্ব শেষে বিক্ষিপ্ত অশান্তি বিজেপির। দিনভর শিলিগুড়ি শহর জুড়ে কোথাও ইভিএম বিকল, যান্ত্রিক গোলযোগ, আবার কোথাও অভিযোগের পর নির্বাক নির্বাচন কমিশনের ভূমিকার পাশাপাশি বিজেপি কর্মীদের ক্ষেত্রে কমিশনের নিয়মের উর্দ্ধে তোল্লাই নিয়ে মাথা ঠান্ডা রেখে কালঘাম ঝড়িয়ে নির্বাচন সংগঠিত করতে হয় তৃণমূলকে। সকাল থেকেই ভোটারদের কাছে মেলা একাধিক বুথে ইভিএম বিকলের অভিযোগ এসে পৌছায় জেলা নেতৃত্বদের কাছে।
ছুটতে হয় সেই বুথে জেলা নেতৃত্ব রঞ্জন সরকার ও অন্যান্যদের।নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েও কোনো পদক্ষেপ নেয়নি কমিশন এমনটাই অভিযোগ তুলছে জেলা তৃনমূল। শিলিগুড়ির ছয়টি বুথে মক পোলিংয়েই ইভিএমের যন্ত্রে গোলোযোগ ধরা পড়ে। শহরের ২৫নাম্বার ওয়ার্ড শিলিগুড়ি হিন্দি হাইস্কুলে ১৪২নাম্বার বুথে ইভিএম যন্ত্রের গোলযোগের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহল। তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র জানান কেন্দ্রের এই বুথে ২নাম্বার বোতাম জোড়াফুলের টিপলে তা অন্য তিন নাম্বারে থাকা বিএসপিতে ভোট গিয়ে পড়ছে।
ভিভি প্যাডে জোড়াফুলে বদলে ভিন্ন রাজনৈতিক দলের চিহ্ন আসছে। আর এই অভিযোগ নিয়ে লাইনে দাড়ানো ভোটারেরাও ই ইভিএম বদলের দাবি জানায়। যা ঘিরে ঝামেলার সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ফোর্স জেলা সভাপতি রঞ্জন সরকার জানান অভিযোগ জানানোর পর কোনো ব্যবস্থা নির্বাচন কমিশন নিয়েছে কিনা তা আমাদের জানানো পর্যন্ত হচ্ছে না। এদিকে তৃণমূল নেতাদের সঙ্গে বেশ কয়েকটি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বেশ কয়েকটি বুথে তৃনমূল নেতাদের সঙ্গে হেনস্তার অভিযোগ ওঠে।তৃনমূল নেতারা দিনভর নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচন পরিচালনার আবেদন জানান।
অন্যদিকে শক্তিগড় এলাকায় বহিরাগত নেতাদের নিয়ে বুথে ঢুকে দাদাগিরি ডাবগাম ফুলবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি। অন্য এলাকার নেতাদের নিয়ে সদলবলে বুথে ঢুকে পড়েন বিকেল নাগাদ বিজেপি প্রার্থী। সেখানে মুখের ভেতর থাকা পুলিশ কর্তব্যরত পুলিশকর্মীকে কেন্দ্রীয় বাহিনীকে রীতিমতো ধমকাতে লাগেন। তৃণমূলের পোলিং এজেন্টকে থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন তিনি পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে তিনি। তবে সেই মুহূর্তেই পাল্টা তৃণমূল কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ কর্মীদের কাছে অভিযোগ জানান কিভাবে মুখের ভেতর বহিরাগত নেতাদের নিয়ে ঢুকে পড়ছেন।
সংবাদমাধ্যমের সম্মুখে বিজেপির দাদাগিরি প্রকাশ্যে আসতেই সংশ্লিষ্ট ওই বহিরাগত অন্য এলাকার বিজেপির মন্ডল সভাপতি পুলিশের হাতে পাকড়াওয়ের ভয়ে মুখ লুকিয়ে পালিয়ে যান। বিজেপি পার্টির প্রার্থী শিখা চ্যাটার্জির বুথের ভেতর অনৈতিকভাবে দাদাগিরির করে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন সমস্ত লোক বুথে ঢুকিয়ে দেবো। যত বহিরাগত আছে সবাইকে ভেতরে ঢুকিয়ে দেবো। পুলিশ থেকে সংযত হতে বললে পাল্টা তিনি পুলিশকে ধমক দিয়ে বলেন আপনারা কেন্দ্রীয় বাহিনী। তৃনমূল পোলিং এজেন্ট থাকলে যত বহিরাগত আছে সবাইকে ভেতরে ঢুকিয়ে দেব। আমি প্রার্থী।
আমার বলার হক আছে। এই ধরনের আচরণের প্রতিবাদে ধরনায় বসে পড়ে তৃণমূলের পোলিং এজেন্ট মিঠুন দাস ও আরো দুজন। তারা বিজেপির বহিরাগতদের চিহ্নিত করে পুলিশের দৃষ্টি আকর্ষণ করেন। এতে নিজের পাতা ফাঁদে পা ফস্কে বিপাকে পড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী। এদিন জেলায় সমতলের তিন কেন্দ্রে ভোটদানের শতাংশ ছিল ২৫মাটিগাড়া-নকশালবাড়ি ৮১.৮৯%,২৬শিলিগুড়ি কেন্দ্রে-৭৫.৭০%,২৭ফাঁসীদেওয়া কেন্দ্রে-৮৪.১৭%।
জটলা ছাড়া তেমন কোনো বিক্ষিপ্ত ঘটনা ঘটেনি। শেষ পর্যায়ে তিন করোনা সন্দেহজনক ব্যক্তিরা ভোট দেন সব বুথে।

Post a Comment