সন্ধ্যের চায়ের আড্ডা জমে উঠুক সুস্বাদু এগ অ্যান্ড পটেটো কাটলেটে
দি নিউজ লায়ন;
উপকরণঃ
৪টি ডিম সেদ্ধ
৩টি মাঝারি সাইজের আলু সেদ্ধ করে মাখানো
১ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
১ কাপ সাদা তেল
বিস্কুটের গুঁড়ো
একটি পিঁয়াজ কুচি
স্বাদমতো নুন
একটি ডিম
ধনে পাতা কুচি
প্রণালিঃ
একটি পাত্রে আলু সেদ্ধ, পিঁয়াজ, লাল লঙ্কা গুঁড়ো, নুন এবং ধনে পাতা কুচি নিয়ে ভাল করে মিশ্রিত করুন। অন্য একটি পাত্রে কাঁচা ডিম ফেটিয়ে রাখুন। এবার ওই মিশ্রণে সেদ্ধ ডিম দিয়ে ভাল করে মেশান। তারপর মিশ্রণ থেকে ছোট ছোট বল তৈরি করুন এবং হাতের তালুর সাহায্যে হালকা চ্যাপ্টা করে নিন। এবার এই বলগুলো ডিমের মধ্যে চুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিন। এরপর গ্যাসে কড়াই বসিয়ে তেল ঢেলে গরম করুন। তাতে কাটলেটগুলো দিয়ে ভাল করে ভাজুন। গোল্ডেন ব্রাউন হয়ে এলে নামিয়ে নিন।

Post a Comment