শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র সমালোচনা করে ভাজপাকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
দি নিউজ লায়ন; শীতলকুচিতে চারজনের মৃত্যু হয়েছে বাহিনীর গুলিতে। কারণ তাঁরা ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন ভোট দেবেন বলে- কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর ঘটনায় তীব্র সমালোচনা করে ভাজপাকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মালবাজারের সভা থেকে অভিষেক বলেন, 'যাদের গুলি করে মারা হলো তারা দিল্লির বশ্যতা স্বীকার করেননি। তাঁরা বাংলার মর্যাদাকে দিল্লির বুকে বিক্রি করেননি। তাঁরা দিল্লির, মধ্যপ্রদেশের নেতাদের কাছে আত্মসমর্পণ করেননি। তাঁদের অপরাধ তাঁরা গরিব!, তাঁদের অপরাধ তাঁরা বাংলার মানুষ!।
চারজন তরতাজা প্রাণকে গুলি করে মেরেছে কেন্দ্রীয় বাহিনী।' কারোর নাম না করলেও গোটা ঘটনার পেছনে যে ষড়যন্ত্র রয়েছে ভাজপার শীর্ষ নেতাদের তাও স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। তিনি বলেন, রাজ্যে তৃণমূল সরকার তৈরি হলেই গোটা ঘটনার তদন্ত হবে। একজনকেও ছেড়ে কথা বলা হবে না। যারা যারা গুলি চালিয়েছিল প্রত্যেককে টেনে আনা হবে। কাদের নির্দেশে গুলি চলেছিল তা সামনে আসবে। বাংলার মানুষকে মেরে কেউ পার পাবে না। একইসঙ্গে অভিষেক দাবি করেন, এত কিছু করেও বিজেপি বাংলায় জিততে পারবেনা। প্রথম চার দফায় যা ভোট হয়েছে তাতে নিশ্চিত হয়ে গিয়েছে বাংলায় মমতার নেতৃত্বে তৃণমূল সরকার শপথ নিতে চলেছে। বাংলা কোন বহিরাগতকে চায় না। বাংলা চায় নিজের মেয়েকে।

Post a Comment