ভোটের আগেই উত্তপ্ত ডোমকল, উদ্ধার শক্তিশালী তাজা বোমা - The News Lion

ভোটের আগেই উত্তপ্ত ডোমকল, উদ্ধার শক্তিশালী তাজা বোমা

 


দি নিউজ লায়ন;   মুর্শিদাবাদের ভোটের দিনক্ষণ এগিয়ে আসতে উত্তপ্ত হতে শুরু করেছে ডোমকল। সোমবার  ডোমকলের  থেকে পুলিস শক্তিশালী তাজা ১৫টি বোমা উদ্ধার করেছে। সকেট বোমাগুলি ফাঁকা মাঠে পড়েছিল। পুলিস খবর পেয়ে বোমাগুলি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে  অনুমান, বোমাগুলি বেশ কয়েক দিন আগে তৈরি করা হয়েছিল।


 বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়েছে। সেই কারণেই দুষ্কৃতীরা ফাঁকা মাঠে সেগুলি রেখে দিয়েছিল। ডোমকল থানার পুলিস জানিয়েছে, কে বার কারা বোমা রেখেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে। সেগুলি নিষ্ক্রিয় করা হয়েছে। প্রসঙ্গত, মুর্শিদাবাদের প্রতিটি থানার পুলিস বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করার জন্য বিশেষ অভিযান চালাচ্ছে। ৭২টি পিস্তল বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে। ১০০ কেজির বেশি বিস্ফোরক উদ্ধার হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.