নদীয়ার রানাঘাটের তৃণমূল প্রার্থী শংকর সিংহর প্রচার তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে
দি নিউজ লায়নঃ -নদীয়া জেলা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির ব্যবস্থাপনায় আজ রানাঘাট বিনয় ভবনে আয়োজিত হলো এক আলোচনা সভা। রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের প্রার্থী শংকর সিংহের এর সমর্থনে এদিনের এই আলোচনা সভা আয়োজিত হয়।
রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের অন্তর্গত পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বিভিন্ন সার্কেলের যে সমস্ত মাস্টার মশাই ও দিদিমনিরা আছেন প্রায় সকলেই রানাঘাট বিনয় ভবনে উপস্থিত ছিলেন। ছিলেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শংকর সিংহ। বিভিন্ন সাংগঠনিক আলোচনা হওয়ার পাশাপাশি এদিনের সভায় শপথ নেয়া হয় তৃণমূল কংগ্রেসকে জেতানোর এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী করার।

Post a Comment