সিমেন্ট বোঝাই লড়ির সাথে স্কুটির সংঘর্ষে মৃত এক আইনজীবী - The News Lion

সিমেন্ট বোঝাই লড়ির সাথে স্কুটির সংঘর্ষে মৃত এক আইনজীবী

 


দি নিউজ লায়ন;  সিমেন্ট বোঝাই লড়ির সাথে স্কুটির সংঘর্ষে মৃত্যু হল বারাসত আদালতের এক আইনজীবীর।শনিবার সাত সকালেই দুরঘটনাটি ঘটেছে বারাসত ব্যারাকপুর রোডের টালিখোলা এলাকায়।স্থানীয়রা জখম আইনজীবীকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।পুলিশ সুত্রে জানা গেছে মৃত আইনজীবীর নাম রমজান আলী(৩৫)। 


পুলিশ এবং পরিবার সুত্রে জানা গেছে মৃত আইনজীবী রমজান আলীর বাড়ি শাসন থানার গোলাবাড়ি এলাকায়।  এদিন তিনি সকালে বারাসত ব্যারাকপুর রোড ধরে স্কুটিতে করে আসছিলেন।টালিখোলার কাছেই পিছন থেকে আসা একটি সিমেন্ট বোঝাই লড়ি সজোরে ধাক্কা মারে। স্কুটি থেকে রাস্তায় ছিটকে পড়েন আইনজীবী রমজান আলী। এরপর ঘাতক গাড়িটির চাকায় পিষ্ট  হন তিনি। স্থানীয়রাই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

মৃতের ভাই সিন্টু আলি বলেন আমার স্ত্রী বারাসত হাসপাতালে চিকিৎসাধিন বলেই আমি হাসপাতালেই ছিলাম।পরিবারের কাছ থেকে শুনলাম দাদার দুরঘটনা ঘটেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.