বামপন্থীদের ভোট দিয়ে কোন লাভ নেই। সিপিএম কংগ্রেস সব বিজেপির দালালি করছে ওদের ভোট দেবেন না, মমতা
দি নিউজ লায়নঃ
১। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়ে ছিলাম একদিনে বাকি দফার ভোট করার কিন্তু সেই আরজি মানা হয়নি। মানুষের জীবন নিয়ে খেলবেন না। নির্বাচন একদিনে না হয় দু'দিনে করে দিন। দয়া করে মানুষের জীবন বাঁচান।
২। কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন দিচ্ছেনা। ফেব্রুয়ারীতে চিঠি দিয়েছিলাম আমরা ভ্যাকসিন কিনতে চেয়েছিলাম কিন্তু কোন উত্তর পাইনি। কেন্দ্রের এত অসহযোগিতার পরেও করোনা মোকাবিলায় যা যা করা দরকার সবকিছু করছি চিন্তা করবেন না সাবধানে থাকবেন।
৩। বামপন্থীদের ভোট দিয়ে কোন লাভ নেই। সিপিএম কংগ্রেস সব বিজেপির দালালি করছে ওদের ভোট দেবেন না কোনো লাভ হবে না।
৪। বিজেপির তিনটি গুন- লুট দাঙ্গা মানুষ খুন। এছাড়া বিজেপির আর কোনও কাজ নেই। কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না প্রতিবাদ করলেই হামলা হবে।
৫। শীতলকুচিতে ভোট লুট করতে গিয়ে আমাদের পাঁচজনকে মেরে দিল। পাঁচজন আমার রাজবংশী ভাই। তাদের খুন করে দিল। সব তদন্ত হবে। একজনকেও ছাড়ব না।
৬। ভোট দেবেন। যত কষ্ট হোক ভোট দেবেন। ভোট না দিলে নাম কেটে দেবে বিজেপি। অসমের মত ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে।
৭। বাংলাকে গুজরাট হতে দেব না। বহিরাগত গুন্ডাদের বাংলা দখল করতে দেবোনা বাংলা বাংলা থাকবে বিজেপি হাটাও বাংলা বাঁচাও।

Post a Comment