করোনা পরিস্থিতি নিয়ে ঝাড়গ্রাম স্টেশনে নজর দারি শুরু করলো রেল পুলিশ - The News Lion

করোনা পরিস্থিতি নিয়ে ঝাড়গ্রাম স্টেশনে নজর দারি শুরু করলো রেল পুলিশ

 


দি নিউজ লায়ন;  করোনা পরিস্থিতি ক্রমশ বেড়েই চলছে। যার ফলে করোনা পরিস্থিতি নিয়ে চিন্তায় পড়েছে রেল প্রশাসন। তাই স্টেশনে মাস্ক বিহীন কেউ ঘোরাফেরা করছে কিনা এবং ট্রেনযাত্রীদের সকলেই মাস্ক ব্যবহার করেছেন কিনা তা নজরদারি করার জন্য ঝাড়গ্রাম স্টেশনে বুধবার সকাল থেকেই রেল পুলিশের পক্ষ থেকে নজরদারি শুরু করা হয়েছে। মাস্ক ছাড়া স্টেশনে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।


 তাই প্রতিটি মানুষ মাস্ক মুখে পরেছেন কিনা ট্রেনে ওঠার আগে তা খতিয়ে দেখছে রেলপুলিশের কর্মীরা ।সেই সঙ্গে রেল পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার জন্য ও সামাজিক দূরত্ব বজায় রেখে বসার জন্য আবেদন জানানো হয়েছে । ইতিমধ্যে দক্ষিণ পূর্ব রেলওয়ের বেশকিছু রেলকর্মী করোণা সংক্রমণে আক্রান্ত হয়েছে। তাই করোনার পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার জন্য রেলএর পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সেই সঙ্গে রেলের টিকিট কাউন্টারের কাছে স্যানিটাইজেশন করারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেল পুলিশের আধিকারিকরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.