মন্দির থেকে চুরি হয়ে যাওয়া প্রাচীন লক্ষী প্রতিমার মূর্তি পুকুর থেকে উদ্ধার - The News Lion

মন্দির থেকে চুরি হয়ে যাওয়া প্রাচীন লক্ষী প্রতিমার মূর্তি পুকুর থেকে উদ্ধার

 


 দি নিউজ লায়ন;   ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের পেটবিঁন্ধি গ্রামের জগন্নাথ মন্দির থেকে প্রায় ৬ মাস আগে চুরি হয়ে যায় একটি পিতলের প্রাচীন লক্ষী প্রতিমা।অবশেষে ৬ মাস পর বুধবার গোপীবল্লভপুর ২ ব্লকের জোত্যিগবরা এলাকায় থাকা একটি পুকুরে ওই এলাকার স্থানীয় মহিলারা স্নান করতে গিয়ে পুকুর থেকে উদ্ধার করে ওই লক্ষী প্রতিমাটিকে।যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।


 স্থানীয় বাসিন্দাদের অনুমান দুষ্কৃতীরা ওই মুর্তিটিকে সোনার ভেবে চুরি করে নিয়ে গিয়েছিল।কিন্তু সোনার নয় ভেবে মুর্তিটিকে পুকুরে ফেলে দিয়ে যায়। মন্দির  কমিটি বিষয় টি জানতে  পেরে বুধবার ওই গ্রামে গিয়ে  লক্ষ্মী ঠাকুরের মূর্তি টি কে উদ্ধার করে নিয়ে আসেন এবং কিছুদিনের মধ্যেই মূর্তিটিকে মন্দিরে প্রতিষ্ঠা করা হবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়। কারা ওই মন্দির থেকে মূর্তি চুরি করেছিল তা এখনো জানা যায়নি। তবে প্রায় ছয় মাস পরে  লক্ষ্মী প্রতিমার মূর্তি টি উদ্ধার হওয়ায় খুশি মন্দির কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.