করোনা ম‍্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার, মমতা - The News Lion

করোনা ম‍্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার, মমতা

 


দি নিউজ লায়ন; ১। করোনা ম‍্যান মেড নয়, মোদি মেড ডিজাস্টার। অক্সিজেন নেই ভ্যাকসিন নেই। চরম বিপদের মধ্যে দেশের মানুষকে ফেলে দিয়েছেন আর বাইরের দেশে ভ্যাকসিন অক্সিজেন পাঠাচ্ছেন। করোনা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী দায়ী। একজন অপদার্থ প্রধানমন্ত্রী।

২। দিল্লির নেতারা হাজার হাজার লোক নিয়ে বাংলায় নির্বাচনী প্রচার করতে আসছেন। কোনরকম করোনা বিধি মানছেন না। বাংলায় করোনা ছড়াচ্ছেন। বাংলার মানুষকে বিপদে ফেলছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলে দিলেন দেশ থেকে করোনা চলে গেছে। আবার করোনা হচ্ছে। আর বিজেপি বাংলায় করোনা ছড়াচ্ছে।


৩। বাংলায় ডবল ইঞ্জিন সরকার হবে না। বাংলায় বেঙ্গল ইঞ্জিন সরকার থাকবে। দিল্লি সরকার সব বেচে দিয়েছে আর বাংলা সরকার বিনা পয়সায় স্বাস্থ্য শিক্ষা খাদ্য দিচ্ছে। বাংলাকে গুজরাট হতে দেবো না গুজরাট বাংলাকে চালাবে না। বাংলাকে বাংলাই চালাবে।

৪।  কংগ্রেস সিপিএম আইএসএফ- এরা সব বিজেপির সঙ্গে মিলে গিয়েছে। বিজেপির হয়ে কাজ করছে। মানুষকে ভুল বোঝাচ্ছে। এদের একটা ভোট দেবেন না। এদের ভোট দেয়া মানে তৃণমূলের বিপক্ষে ভোট দেওয়া আর বিজেপির পক্ষে ভোট দেওয়া। বাংলায় বিজেপিকে আনবেন না। এরা বাংলা সর্বনাশ করে দেবে তাই সব ভোট তৃণমূলে দেবেন।


৫। নির্বাচন কমিশনকে বলেছিলাম শেষ তিন দফার ভোট একসঙ্গে করে দিতে। আবারো বলছি শেষ দুই দফার ভোট অন্তত একসাথে করে দিন। ভোট না মিটলে করোনা মোকাবিলায় অসুবিধা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী, ভোট কর্মীরা বিভিন্ন স্কুল কলেজ অন‍্যান‍্য প্রতিষ্ঠান ব্যবহার করছেন। ফলে করোনা রোগীদের জন্য সেফ হোম তৈরি করা যাচ্ছে না।

৬। বিজেপি এনআরসি সিএএ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এক এক জায়গায় এক এক কথা বলছেন। ওদের বিশ্বাস করার দরকার নেই। আমি বলছি বাংলায় এনআরসি সিএএ কিছুই হবে না। মনে রাখবেন আমরা সবাই নাগরিক দয়াকরে ভয় না পেয়ে ভুট্টা দেবেন ভোট না দিলে বিজেপি নাম কেটে দেবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.