কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হেনস্থা - The News Lion

কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হেনস্থা

 


দি নিউজ লায়ণ; কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়কে হেনস্থা ভাজপার‌। বুথ পরিদর্শনের সময় ঘিরে ধরে বিক্ষোভ অসভ্যতা। 'জয় শ্রীরাম' স্লোগান। কার্যত নীরব দর্শকের ভূমিকায় কেন্দ্রীয় বাহিনী পুলিশ। কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কালিনগর এলাকায় একটি বুথ পরিদর্শন করতে যান কৌশানি। অভিযোগ সেই সময় অন্তত 50 থেকে 60 জন দুষ্কৃতী সেখানে চলে আসে। তারা তৃণমূল প্রার্থীকে হেনস্থা করে। 


তাকে ঘিরে ধরে অসভ্যতা শুরু হয়। জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়।কার্যত ঘেরাও করে রাখা হয় তাকে। কোনক্রমে তাকে সেখান থেকে বের করে নিয়ে যান কৌশানির ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। গোটা ঘটনা ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে হলেও কার্যত নীরব দর্শকের ভূমিকায় ছিল কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। কৌশানির অভিযোগ, একাধিকবার কেন্দ্রীয় বাহিনীকে অনুরোধ করা সত্ত্বেও কোন ব্যবস্থা নেয়া হয়নি। তাঁর প্রশ্ন, কিভাবে ভোটগ্রহণ কেন্দ্রের 100 মিটারের মধ্যে এত বিজেপি কর্মী জমায়েত করলেন। 


তাঁর অভিযোগ, বিজেপি কর্মীরা লাগাতার ভোটারদের ভয় দেখাচ্ছিলেন অভিযোগ পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন এছাড়া কালিনগরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুর করা হয় বলে অভিযোগ।  কৌশানী বলেন, বাপী শীল বলে এক বিজেপি নেতা দলবল নিয়ে তাদের ক্যাম্প অফিসে হামলা চালায়। তাঁর অভিযোগ, মূর্তির মত দাঁড়িয়ে আছে কেন্দ্রীয় বাহিনী । আটকানোর চেষ্টা করছে না বাহিনী। উল্টে তৃণমূলের কর্মীদেরই নাকি সরিয়ে দিচ্ছে তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.