চতুর্থ দফার ভোটে কারা ভোটব্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারেন
দি নিউজ লায়ন; মাঝে আর মাত্র একটা দিন তারপরেই রাজ্যে চতুর্থ দফার নির্বাচন।এই নির্বাচন হবে মোট ৪৪ টি আসনে। আর এই আসনগুলিতে কারা ভোটব্যাঙ্ক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠতে পারেন তা নিয়ে এখন থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে হিসেব কষার পালা। প্রতিটি রাজনৈতিক দলই এই ভোটব্যাঙ্ককে টার্গেটে রেখে এগোতে চাইছেন এখন থেকেই। চতুর্থ দফায় এই ভোটব্যাঙ্কই নির্ধারণ করে দিতে পারে প্রার্থীদের ভাগ্য। পরিসংখ্যান মতে, চতুর্থ দফার ভোটে রাজ্যের ৪৪ টি আসনের মধ্যে ১১ টি আসনেই মহিলাদের সংখ্যা সবথেকে বেশী।
যারফলে ওই ১১ টি কেন্দ্রে মহিলারাই হয়ে উঠতে পারেন ভোট ডিসাইডিং ফ্যাক্টর। এই ১১ টি কেন্দ্রে পুরুষ ভোটারের থেকে মহিলা ভোটারের সংখ্যা বেশী। ফলে এই কেন্দ্রগুলিতে মহিলারাই হয়ে উঠতে পারেন নীতি নির্ধারক। পরিসংখ্যানের হিসেব মতে, ৪৪ টি আসনের মধ্যে ১১ টি আসনে পুরুষ ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৬৬ হাজার ১৬১ জন। অন্যদিকে মহিলা ভোটারের সংখ্যা ১৫ লক্ষ ৭০ হাজার ৩৯২ জন। এই ১১ টি আসনের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে দক্ষিণ ২৪ পরগণা জেলার যাদবপুর ও বেহালা পশ্চিম কেন্দ্র। যাদবপুরে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৪২০ জন। সেখানে দাঁড়িয়ে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৫৪ হাজার ২৩৯ জন। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে পুরুষ ভোটার ১ লক্ষ ৫২ হাজার ২৩৭ জন।
আর মহিলা ভোটার ১ লক্ষ ৬০ হাজার ৫০২ জন। এছাড়া বেহালা পূর্ব কেন্দ্রে মহিলা ভোটার ১ লক্ষ ৫৬ হাজার ৬২৯ জন। সোনারপুর দক্ষিন কেন্দ্রে মহিলা ভোটার ১ লক্ষ ৪৬ হাজার ১৭০ জন। সোনারপুর উত্তর কেন্দ্রে মহিলা ভোটার ১ লক্ষ ৫০ হাজার ৪৩২ জন। যা পুরুষ ভোটারের থেকে অনেকটাই বেশী। এদিকে নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, রাজ্যে এবারে মহিলা ভোটারের সংখ্যা ৪৯ শতাংশ পার করেছে। যার একটা বড়ো অংশের প্রভার পড়তে চলেছে চতুর্থ দফার নির্বাচনে।

Post a Comment