গদ্দারদের একটিও ভোট নয়, গদ্দারদের চিহ্নিত করে বয়কট করুন, রঞ্জন সরকার
দি নিউজ লায়ন; গদ্দারদের একটিও ভোট নয়। গদ্দারদের চিহ্নিত করে বয়কট করুন। সরাসরি দলবদলু নান্টু পালের ওয়ার্ডে ভোটারদের আশস্ত করলো তৃনমূল। সোমবার শিলিগুড়িতে তৃনমূল থেকে বহিষ্কৃত নান্টু পাল ও তার স্ত্রীর ১১ও ১২নাম্বার ওয়ার্ডে প্রচারে নেমে গদ্দারদের চিহ্নিত করে একটিও ভোট নয় সরাসরি এই আর্জি ভোটারদের জানালো তৃনমূল। এদিন তৃনমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্রের সমর্থনে নান্টুর ওয়ার্ডে ঝড় নামে সমর্থকদের। দার্জিলিং জেলা সভাপতি ১১নাম্বার ওয়ার্ডে নির্বাচনী কার্য্যালয় উদ্বোধন করেন। উদ্বোধনের পর মানুষের জমায়েতের মাঝে দাঁড়িয়ে দৃঢ় কন্ঠে রঞ্জন সরকার আওয়াজ তোলেন কংগ্রেস সিপিআইএম সর্বঘটের জল খাওয়া নান্টুপাল ফের বিশ্বাসঘাতকতা করে তৃণমূলের থেকে বিজেপির ছাতায় আশ্রয় নিয়েছে।
রঞ্জন বাবু নান্টুর নাম না করে তার এলাকায় দাঁড়িয়ে বলেন কিছু গদ্দার আছে যারা শুধুমাত্র নিজের ও নিজের পরিবারের সম্পত্তি বাড়ানোর জন্য মানুষকে ধোকা দিচ্ছেন। এবার মানুষ প্লাটা জবাবে তাদের চরম ভুল বুঝিয়ে দেবেন। তিনি বলেন শুধুমাত্র নিজের পারিবারিক সম্পত্তি বাড়ানোর জন্য রাজনীতি থেকে পদ দখলে রেখেছেন নান্টু পাল। শুধু তাই নয় এলাকার মানুষকে চমকে ধমকিয়ে ভয় দেখিয়ে ভোট দখলের চেষ্টা করছে তারা এমনও বিস্ফোরক অভিযোগ তোলেন দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি। শিলিগুড়ি শহরের এই দুই ওয়ার্ডে রয়েছে বিধান মার্কেট সহ একাধিক বাজার কমপ্লেক্স অর্থ্যাৎ শহরের ব্যবসার প্রাণকেন্দ্র এটি।এদিন তৃনমূল প্রার্থীর প্রচারে ব্যাপক সাড়া মেলে সেখানে। রঞ্জন বাবু নান্টু পালের নাম না করে তাকে নিশানায় রেখে বলেন আমি জানতে পেরেছি কয়েকজন দলছুট মানুষ এই এলাকার ব্যবসায়ীদের ভয় দেখাচ্ছে। ভয় দেখিয়ে ভোট হরফে নেমেছে তারা। তবে আমরা এলাকাবাসীদের আশস্ত করছি। সম্প্রতি দলীয় সংবিধান বিরোধী মন্তব্য করায় তৃণমূল থেকে বহিষ্কার করা হয় নান্টু পাল ও তার স্ত্রী মঞ্জুশ্রী পালকে।
নির্দল প্রার্থী হওয়ায় এক পর্ব নাটক চালিয়ে মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতার অভাব বুঝতে পেরে অবশেষে বিজেপিতে যোগ দেন। কাউন্সিলর পদে লড়াই করা নান্টু বুঝতেই পারেননি বিধায়ক হিসেবে নির্বাচনী লড়াই লড়া আর মহল্লার ভোটের যুদ্ধ এক নয়। তা বুঝে উঠতেই টানটান উত্তেজনা পূর্ন প্রার্থী পদ থেকে সরে দাঁড়িয়ে নান্টু এই নাটকের ওপর থেকে পর্দা তোলেন। কোনদিকে কুল কিনারা না পেয়ে ওয়াশিং মেশিন পদ্মে ঝাঁপ মারে সস্ত্রীক নান্টু পাল। এদিন প্রচারে নেমে মানুষের সমর্থন থেকে রঞ্জন বাবু আক্রমন শানিয়ে বলেন মানুষের ওই কীটকে ভয় পাওয়ার কিছু নেই। যারা মানুষকে প্রতারিত করছেন ভয় দেখাচ্ছে তাদের বিরুদ্ধে তৃনমূল নামবে। ভোটারদের কাছে আবেদন ভোট দিয়ে এই অশুভ শক্তিকে পরাস্ত করুন। বিজেপি প্রসঙ্গ উঠতেই তিনি বলেন দল ভাঙিয়ে দলের নিকৃষ্ট মানুষকে একজোট করছে। মানুষ বুঝতে পারছে তাতে তাদের কোনো লাভ হবে না।

Post a Comment