তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনা আক্রান্ত
দি নিউজ লায়ন; দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কু করোনা আক্রান্ত৷ শুক্রবার রাতে তাঁর করোনা রিপোর্ট পজেটিভ আসে। আপাতত তিনি হোম আইসোলেশন বা হোম কোয়ারেন্টটাইন রয়েছে। কল্পনা কিস্কু করোনা আক্রান্ত তা আজ অর্থাৎ শনিবার সকালে বালুরঘাট কাঁঠালপাড়া এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যসভার সংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ।
করোনা আক্রান্ত হওয়ার পর কল্পনা কিস্কু হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। এদিকে যতদিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকবেন প্রার্থী ততদিন পর্যন্ত জেলার অন্যান্য নেতৃত্বরা তপন বিধানসভা কেন্দ্রে প্রচার চালাবেন। পাশাপাশি গত কয়েকদিন ধরে যারা পাশে ছিলেন তাদেরকে করোনার টেস্ট করার কথা বলা হয়েছে। গতকাল বালুরঘাটের বৈঠকে কল্পনা কিস্কুর পাশেই বসেছিলেন অর্পিতা ঘোষ ও জেলা তৃণমূলের চেয়ারম্যান বিপ্লব মিত্র। তাঁরাও করোনা টেস্ট করবেন বলে জানিয়েছেন। এদিকে আগামী ৫ তারিখ মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে।
দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী কল্পনা কিস্কুর ক্ষেত্রে কি হবে তা নিয়ে জেলা শাসকের সঙ্গে কথা বলেছেন সাংসদ অর্পিতা ঘোষ৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে কি নির্দেশ দেওয়া হচ্ছে সেই ভাবেই বাকি কাজ করা হবে বলে অর্পিতা ঘোষ জানিয়েছেন। অর্পিতা বলেন, প্রচার নিয়ে কোনো সমস্যা না হলেও, আগামী ৫ তারিখে মনোনয়নপত্র জমা দেওয়া রয়েছে। সেক্ষেত্রে প্রার্থীকে আনা সম্ভব নয়। তাই জেলাশাসককে বিষয়টি জানানো হয়েছে। জেলাশাসক নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে কিভাবে কল্পনা মনোনয়ন জমা করবেন সে বিষয়ে জানাবেন।

Post a Comment