করোনার রিপোর্ট নেগেটিভ ছাড়া ঢোকা যাবে না ভোট গণনা কেন্দ্রে
দি নিউজ লায়ন; করোনার রিপোর্ট নেগেটিভ ছাড়া ঢোকা যাবে না গণনা কেন্দ্রে। এই মর্মে জেলার সমস্ত রিটার্নিং অফিসারদের নির্দেশ জারি করলেন জেলা নির্বাচন আধিকারিক তথা পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক রশ্মি কমল ।
জানানো হয়েছে মেদিনীপুর কলেজ , মেদিনীপুর কলেজিয়েট স্কুল , ঘাটাল কলেজ, খড়্গপুর কেন্দ্রীয় বিদ্যালয় এই ৪ টি গণনা কেন্দ্রে জেলার ১৫ টি বিধানসভা নির্বাচনের ফল গণনা করা হবে।
ইতিমধ্যে ই গণনা কেন্দ্রের সামনে অস্থায়ী গেট বসানো হয়েছে। ভোট গণনা প্রক্রিয়া যাতে কোভিড বিধি মেনে হয় এজন্য সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। জানিয়ে দেওয়া হয়েছে কোভিড রিপোর্ট নেগেটিভ ছাড়া কাউকেই গণনা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। প্রার্থী , তাঁর প্রতিনিধি , পুলিশ , ভোট গণনার কাজে যুক্ত সরকারি কর্মচারী, এমনকি সাংবাদিক ও চিত্র সাংবাদিক দের কোভিড রিপোর্ট নেগেটিভ থাকলে তবেই ভোট গননা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। বিষয় টি পশ্চিম মেদিনীপুর জেলার জেলা নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে নির্বাচনে অংশ গ্রহন কারি সমস্ত প্রার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে।
Post a Comment