প্রচারের শেষ দিনে টোটো করে জনসংযোগ করলেন আলোরানী সরকার
দি নিউজ লায়ন; প্রচারের শেষ দিনে বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল মনোনীত প্রার্থী আলোরানী সরকার সকাল থেকে ভোটপ্রচারে বেরিয়ে ফুলসরা গ্রাম পঞ্চায়েতের বকচরা এলাকায় টোটো করে জনসংযোগ করেন। এরপর এক মতুয়া বাড়িতে খাওয়াদাওয়া সারেন। আবার প্রার্থী প্রচারে বেরিয়ে পড়েন। প্রার্থী পাড়ার পর পাড়া পরিক্রমা করার সময় রাস্তার পাশে গ্রামবাসীরা প্রার্থী আলোরানী সরকারকে অভিনন্দন এবং আশীর্বাদ জানান। কোথাও আবার তিনি মন্দিরে পূজা দেন। নেতা ও কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত যোগদানে শোভাযাত্রা সেখানেই যাচ্ছিল এলাকাবাসী উৎসাহ দিয়ে গেছেন।
বাংলা নিজের মেয়েকেই চায়। তাই বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে বসানোর জন্য বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী আলোরানী সরকার-এর সমর্থনে অভিনেত্রী লাভলি মৈত্র ডুমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দীঘা দক্ষিণ শেকাটি অঞ্চলে এক জনসভায় উপস্থিত হয়ে এই আহ্বান জানান। সভা প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন গাইঘাটা ২ নং ব্লকের সভাপতি গোবিন্দ দাস, উত্তর 24 পরগনা তৃণমূল কংগ্রেসের মেন্টর এবং প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ অন্যান্য নেতৃবৃন্দ ও হাজার হাজার কর্মী এবং সমর্থকরা।
Post a Comment