ভাজপা দলটা ডাস্টবিন হয়ে গিয়েছে মন্তব্য প্রাচীন বিজেপি নেতৃত্বের
দি নিউজ লায়নঃ ভাজপা দলটা ডাস্টবিন হয়ে গিয়েছে মন্তব্য প্রাচীন বিজেপি নেতৃত্বের। দলবদলু নান্টু পালের যোগদানের পর থেকেই শিলিগুড়িতে বিজেপির ছাই চাপা দলীয় কোন্দল মাথা চাড়া দিয়ে উঠেছে। বামের ঘরের দামাল ছেলে রামে আসা শঙ্করকে এখনও হজম করে উঠতে পারেনি দলের নেতা কর্মীরা। তার ওপর দলে নান্টুর আগমন গোদের ওপর বিষফোড়া হয়ে উঠেছে বিজেপি নেতা কর্মীদের মধ্যে। রাজ্য দলীয় নেতৃত্বদের সিদ্ধান্তকে উচ্ছের মতোই গিলতে হচ্ছে।
বিজেপির ১৯৭৯সাল থেকে সক্রিয় সদস্য আইনজীবী নৃপেন দাস নিজ অসন্তোষ উগড়ে দিয়ে জানাচ্ছেন অন্য দলের জার্সি পাল্টালেই প্রার্থী পদ মিলছে। যেই বিজেপি নেতৃত্বরা শিলিগুড়িতে পদ্মের ঝান্ডা বয়ে চলছে এতকাল ধরে। ববর্তমানে দুর্নীতিগ্রস্থদের দিয়ে তৈরি জেলা কমিটির নেতারা আদি বিজেপি দুই তিন দশকের নেতাদের চেনেন পর্যন্ত না। গুরুত্ব দেন না তারা। কোনো সভা বৈঠকে রাজ্য থেকে নেতৃত্বরা এলেও ডাকা পর্যন্ত হয়না আদি নেতাদের। তিনি বলেন এই বিজেপি শ্যামাপ্রসাদের শিক্ষার বিজেপি নয়। ক্ষোভ উগরে দিয়ে আক্ষেপের সুরে দীর্ঘ দশক ধরে বয়ে চলা দলীয় ঝান্ডা বয়ে চলা নেতৃত্বে দলের প্রাক্তন সভাপতি নৃপেন দাস সাফ জানাচ্ছেন রাজ্য থেকে জেলা নেতৃত্ব সবই তো লাভ লোকসনানের ওপর ভর করে দল চালাচ্ছে।
তিনি বলেন ২০১০থেকে চারবছর সভাপতি ছিলাম। একইসঙ্গে রাজ্যের নেতৃত্ব সহ মোদির কেন্দ্রীক বিজেপিকেই একহাত করছেন আদি পদ্ম নেতৃত্বরা।এদিকে বিজেপিতে যাওয়ার পরই নান্টুর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলছে তৃনমূল।সস্ত্রীক নান্টুপালের বিজেপিতে আগমন কিছুতেই মানতে পারছে না বিজেপির বিরাট অংশের নেতৃত্বরা। বিজেপির বড় অংশ বলছে আমরা সংরক্ষণশীল দল সেখানে এভাবে দল বদলুদের ম্যাজিক দেখতে হচ্ছে যাতে দলের ভাবমূর্তি ধুলায় মিশিয়ে দেওয়া হচ্ছে। বাম, কংগ্রেস, তৃনমূল থেকে ছয়বার দলবদল হয়েছে নান্টু পালের সে দলে আসায় তাকে দল অধিক গুরুত্ব দেওয়া ক্ষেত্রে জেলা শিবিরের একটা বড় অংশ নিজেকে দূরে সরিয়ে নিতে চলেছে। অন্যদিকে বিজেপি নান্টু পালকে মোটা অংকের বিনিময়ে পুর নির্বাচনে মেয়র প্রজেক্ট করার স্বপ্ন দেখছে যা ভয়ঙ্কর সিদ্ধান্ত।

Post a Comment