পশ্চিম মেদিনীপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত শান্তিপূর্ণ - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণ আপাতত শান্তিপূর্ণ

 


দি নিউজ লায়নঃ    পশ্চিম মেদিনীপুর জেলায় দ্বিতীয় দফার নির্বাচনে খড়্গপুর সদর , নারায়ণগড় , ডেবরা , পিংলা , সবং , কেশপুর , দাসপুর , ঘাটাল , চন্দ্রকোনা এই  ৯ টি কেন্দ্রের ভোট গ্রহণ  কেন্দ্রে বৃহস্পতিবার কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মধ্যে  নির্বাচন শেষ হয়েছে ।এদিন সকালে বিজেপি কর্মীদের হাতে কেশপুরে খুন হয়েছেন এক তৃণমূল নেতা ।কেশপুরে তৃণমূল প্রার্থীর এজেন্ট হাবিবুর রহমানকে মাথায় লোহার রড দিয়ে মারা হয়েছে। তার অবস্থা সংকট জনক । কেশপুরে বিজেপি প্রার্থীর এজেন্ট তন্ময় ঘোষের গাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন স্থানীয় মানুষ । 


পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান , খুনের ঘটনা সহ বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে । জেলার ৩৩০৯ টি বুথে ২০১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল । ১৮০২ টি বুথে ওয়েব কাস্টিং ও ১৫০৭ টি বুথে সিসি ক্যামেরার ব্যবস্থা ছিল ।

বিকেল ৫ টা পর্যন্ত খড়্গপুর সদরে ৬৮ . ৩৩ % ,

নারায়ণগড়ে ৭৪ %

সবং এ ৮১.২৩ %

পিংলায় ৭৯.৫ % 

ডেবরায় ৮৩.১ %

দাসপুর ৭১.২ %

ঘাটাল ৭৬.২৯ % 

চন্দ্রকোনা ৮৬.২৮ %

কেশপুর ৮২.২৭ % ভোট পড়েছে  বলে পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচন আধিকারিকের কার্যালয় সূত্রে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.