ডেবরার বিভিন্ন বুথে বহিরাগত দের নিয়ে গিয়ে ভারতী ঘোষের গুন্ডামির প্রতিবাদ জানালেন সাধারান মানুষ - The News Lion

ডেবরার বিভিন্ন বুথে বহিরাগত দের নিয়ে গিয়ে ভারতী ঘোষের গুন্ডামির প্রতিবাদ জানালেন সাধারান মানুষ

 



বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী ভারতী ঘোষ ওই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন বুথে বহিরাগতদের সঙ্গে নিয়ে গুন্ডামি চালায় বলে অভিযোগ। বিভিন্ন বুথে গিয়ে তিনি বহিরাগতদের সঙ্গে নিয়ে ঢুকে পড়ে এবং ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের তাকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করেন বলে তৃনমূলের অভিযোগ। তবে সাধারণ মানুষ ভারতী ঘোষ কে উপযুক্ত জবাব দিয়েছেন। কোথাও স্লোগান দেওয়া হলো গো ব্যাক ভারতী ঘোষ ডেবরা থেকে দূর হটো। 


আবার কোথাও স্লোগান ছিল টাকা চোর ভারতী ঘোষ দূর   হটো ।এমনকি ভারতী ঘোষের বিরুদ্ধে সংবাদমাধ্যমের কর্মীদের গ্রামে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠে। বৃহস্পতিবার  ডেবরার একটি গ্রামে আচমকা যায় বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তাকে পিছু করে যায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। কিন্তু সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি গ্রামে ঢুকতে দেননি। এমন ভাবে তার গাড়িটি রাস্তার উপরে রাখা ছিল যার ফলে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ওই গ্রামে ঢুকতে পারেনি। ওই গ্রামে ঢুকে তিনি কি করেছেন তা নিয়ে চিন্তা করছেন এলাকার বাসিন্দারা। ভারতী ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে ডেবরা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হুমায়ুন কবীর একাধিক অভিযোগ দায়ের করেছেন । 


কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ভূমিকা নিরপেক্ষ ছিল না বলে হুমায়ুন কবীর জানান। তাকেও  কেন্দ্রিয় বাহিনী একটি বুধে ঢুকতে দেওয়া হয়নি প্রার্থী হওয়া সত্বেও  বলে তিনি অভিযোগ করেন।কেন তাকে ঢুকতে দেওয়া হবে না তা জানতে চাইলেও তাদের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। তিনি বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছেন বলে জানান। তবে ডেবরা বিধানসভা এলাকার জনগণ ভারতী ঘোষ কে গো ব্যাক ধ্বনি দিয়ে স্বাগত জানিয়েছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.