উত্তরপাড়ার তৃণসমূলের প্রার্থী কাঞ্চন মল্লিক কে কোলে তুলে নিয়ে প্রচার করলেন সাংসদ কল্যাণ ব্যানার্জী
দি নিউজ লায়ন; সোমবার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক এর সমর্থনে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের কোন্নগর এলাকায় এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি ও প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব। নির্বাচনীসভায় প্রার্থী কাঞ্চন মল্লিক কে কোলে তুলে নিয়ে বক্তব্য রাখেন সাংসদ কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন কাঞ্চন মল্লিক ভালো ছেলে। আপনারা তাকে জোড়া ফুলে ভোট দিয়ে আশীর্বাদ করবেন। কাঞ্চন আপনাদের সঙ্গে নিয়ে উন্নয়নের কাজ করবে। কাঞ্চন কিন্তু প্রবীর ঘোষাল এর মতো বেইমান হবেনা।
শুভেন্দু অধিকারী, প্রবীর ঘোষাল, রাজিব ব্যানার্জি যেভাবে দলে থেকে দলের খেয়ে বড় হয়ে দলের সাথে গদ্দারি করেছে তাদের যোগ্য জবাব দেওয়ার জন্য বাংলার মানুষ তৈরি রয়েছে। আপনারা ১০ ই এপ্রিল জোড়া ফুলে কাঞ্চন মল্লিক কে ভোট দিয়ে নির্বাচিত করবেন ।তিনি বলেন প্রবীর ঘোষালকে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে 25 হাজার ভোটে হারানো হবে এবং 2রা মে খেলা হবে। সেই খেলায় কাঞ্চনসহ আপনারা সকলে অংশগ্রহণ করবেন ।সেই সঙ্গে তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনাড্ডা, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন তিনি বলেন ওদের সভায় মানুষের ভিড় নেই। তাই ওরা পাগল হয়ে গেছে।ওদের সভায় লোক না যাওয়ায় হেলিকপ্টার নামেনি।
শ্রীরামপুরে 500 লোক হয়নি। তাই নাড্ডার হেলিকপ্টার ওখানে নামেনি ।মানুষ বিজেপির আসল চরিত্র বুঝতে পেরেছে। বাংলা থেকে বিজেপির শুধু বিদায়ের অপেক্ষায় রয়েছে বাংলার মানুষ। কারণ যারা দেশের অর্থনীতির সর্বনাশ করেছে। যারা দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। তাদের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করার জন্য মুখিয়ে রয়েছেন। আর তৃণমূল ছেড়ে বিজেপিতে যে গদ্দার রা যোগদান করেছেন তাদের প্রত্যেকেই হারবেন। নন্দীগ্রামে শুভেন্দু, ডোমজুড়ে রাজিব ব্যানার্জি হারবে, প্রবীর ঘোষাল উত্তরপাড়া থেকে হারবে। এছাড়া বাকি যারা নাম লেখিয়েছেন বিজেপি দলে তারা সকলেই জয়লাভ করতে পারবে না ।কারণ বাংলার মানুষ বেইমান কে কোনদিন ক্ষমা করেনি এবং বেইমানদের বাংলার মাটিতে কোনদিন জায়গা করে দেবে না।
বাংলার ঐতিহ্য রক্ষা করার জন্য বাংলার উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কে তৃতীয়বার বাংলার মুখ্যমন্ত্রী করার জন্য বাংলার মানুষ জোড়া ফুলে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আশীর্বাদ করবেন বলে সাংসদ কল্যাণ ব্যানার্জি জানান। তবে কাঞ্চন মল্লিক কে কোলে তুলে নেওয়ায় দলীয় কর্মী ও সমর্থকরা হাততালি দিয়ে তাকে অভিনন্দন জানান এবং আগামী দিনে কাঞ্চনের পাশে তিনি থাকবেন বলে সভায় উপস্থিত সকলকে কাছে তিনি আশ্বাস দেন।

Post a Comment