হুগলি জেলার আট টি বিধানসভা এলাকায় ১৪৪ ধারা জারি করলো নির্বাচন কমিশন
দি নিউজ লায়ন; ছয় এপ্রিল মঙ্গলবার হুগলি জেলার আটটি বিধানসভা কেন্দ্রে তৃতীয় পর্বের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে হুগলি জেলার যে আটটি বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার বিধানসভার তৃতীয় পর্বের ভোট গ্রহণ হবে সেই কেন্দ্রগুলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার বিকাল থেকেই ওই আটটি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় হুগলি জেলার নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে মাইক এর মাধ্যমে প্রচার করে সর্বস্তরের মানুষকে ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে ঘোষণা করা হয়।
মঙ্গলবার হুগলি জেলার যে আটটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হবে সেই আটটি বিধানসভা কেন্দ্র হল গোঘাট, আরামবাগ, খানাকুল, পুরশুড়া, তারকেশ্বর, জাঙ্গিপাড়া ,হরিপাল ও ও ধনেখালি। ওই আটটি বিধানসভা এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সমস্ত রকমের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ওই আটটি বিধানসভা এলাকায় সোমবার বিকাল থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে ১৪৪ ধারা কেউ লংঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যার ফলে আরামবাগ, গোঘাট ,খানাকুল, তারকেশ্বর এলাকার রাস্তাঘাট একেবারে শুনশান মানুষজনের দেখা পাওয়া যায়নি। বেশ কিছু দোকান খোলা থাকলেও খরিদ্দার একেবারে চোখে পড়েনি। তাই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তৃতীয় পর্বের নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে হুগলি জেলার নির্বাচন আধিকারিক এর পক্ষ থেকে জানানো হয়।

Post a Comment