বিজেপি কোনও রাজ্যে বিনা পয়সায় স্বাস্থ্য ও শিক্ষা দেয় না, অভিষেক বন্দ্যোপাধ্যায়
দি নিউজ লায়ন; সোমবার হুগলি জেলার চন্দননগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল সেন এর সমর্থনে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। ওই নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি তার ভাষণে বিজেপির তীব্র সমালোচনা করে বলেন আপনারা কাকে ভোট দিবেন যে আপনাদের বিনা পয়সায় রেশন দেয়, না যারা ভাষণ দেয়, সেটা আপনাদের ব্যাপার । বিজেপি পরিচালিত কোন রাজ্যে বিনা পয়সায় স্বাস্থ্য ও শিক্ষা দেওয়া হয়নি। কিন্তু বাংলায় বিনা পয়সায় শিক্ষা-স্বাস্থ্যর পাশাপাশি বিনা পয়সায় গরিব মানুষদের চাল দেওয়ার ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তিনি বলেন এবার চন্দননগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল সেন বড় ব্যবধানে জয়লাভ করবেন। এখানে বিজেপি হারবে।
উন্নয়নের নিরিখে লড়াইয়ের জন্য তৃণমূল কংগ্রেস প্রস্তুত রয়েছে বলে তিনি জানান। তিনি সাংসদ লকেট চ্যাটার্জি কে বলেন লকেটের কাজ শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার। সাংসদ হয়ে উনি কোন উন্নয়ন মূলক কাজ প করেন নি। উনি আবার বিধায়ক হওয়ার জন্য ভোটে দাঁড়িয়েছেন। মানুষ ওকে এবার যোগ্য জবাব দেবেন। সেই সঙ্গে তিনি তীব্র ভাষায় কেন্দ্র সরকার কে আক্রমণ করে বলেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নাকের ডগায় কয়লা কাণ্ডের মতো এত বড় কেলেঙ্কারি হলো কি করে। যারা কেন্দ্রীয় সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের কোন শাস্তি দেওয়া হচ্ছেনা। আর বিজেপি যদি মনে করে কয়লা মন্ত্রকের আধিকারিকেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কয়লা মন্ত্রকের কথা শোনে না, তৃণমূল নেতাদের কথা শুনছে তাহলে এর থেকে বড় হাস্যকর অন্য কিছুই হতে পারে না। তাই তিনি কেন্দ্রীয় সরকারের কয়লাকান্ড এর ঘটনা নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন তৃণমূল কংগ্রেসকে জন গনের কাছে হেয় করার জন্যতৃনমূলের বিরুদ্ধে বারবার মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
তৃণমূল কংগ্রেস এন আইএ,ইডি কে ভয় পায়না, সিবিআই কেউ ভয় পায় না। আইন আইনের পথে চলবে। বাংলার মানুষ সবকিছু দেখছে,তারাই বিচার করবেন। শুধু নির্বাচনের সময় এলে কেন্দ্রীয় সংস্থাকে তৃণমূলের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হচ্ছে। এর জবাব বাংলার মানুষ বিজেপিকে দেবে বলে তিনি বলেন। 2021 সালের এই বিধানসভা নির্বাচনে তৃণমূল ক্ষমতায় আসবে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং বাংলা থেকে বিজেপির নামক দলটাকে বাংলার জনগণ উৎখাত করবেন। তাই তিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন আপনারা উন্নয়ন নিয়ে চিন্তা করবেন না ।উন্নয়ন আপনাদের দুয়ারে পৌঁছে দিবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি ও উন্নয়ন চায়। বিজেপি দাঙ্গা ও সন্ত্রাস চায়। তাই শান্তি ও উন্নয়নের প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে জোড়া ফুলে ভোট দেওয়ার আহ্বান জানান।

Post a Comment