করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুর রহমানের - The News Lion

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুর রহমানের

 


দি নিউজ লায়নঃ     ২৪ ঘণ্টাও কাটল না। এবার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল মুরারইয়ের  বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুর রহমানের। এবারেও তৃণমূল মুরারই থেকে বিধানসভা নির্বাচনে তাঁকেই টিকিট দিয়েছিল। কিন্তু করোনায় আক্রান্ত হওয়ায় তাঁর পরিবর্তে মুরারই বিধানসভার প্রার্থী বদল করে মুসারফ হোসেনকে প্রার্থী করা হয়। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। শরীরের একাধিক অঙ্গ-প্রত‍্যঙ্গ কাজ করছিল না। করোনার পাশাপাশি তাঁর অন‍্যান‍্য শারীরিক সমস‍্যা ছিল। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর।


 এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল পূর্ব মেদিনীপুর সিপিএম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য নির্মল জানার। সিপিএমের শ্রমিক সংগঠনের নেতা  নির্মল বাবু বিগত বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার রাতে চণ্ডীপুর হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শনিবার সকালে মৃত‍্যু হয় নির্মলের। প্রসঙ্গত, চলতি সপ্তাহের বৃহস্পতিবার সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থীর মৃত‍্যু হয় করোনা আক্রান্ত হয়ে। শুক্রবার মৃত‍্যু হয় জঙ্গিপু্র কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দীর। আর শনিবার মৃত‍্যু হল মুরারইয়ের  বিদায়ী তৃণমূল বিধায়ক আবদুর রহমানের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.