আতংকের সৃষ্টির অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
দি নিউজ লায়নঃ আতঙ্ক সৃষ্টির অভিযোগ উঠলো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে।একই সঙ্গে ধর্মীয় স্থানের ছাদের ওপর কেন্দ্রীয় বাহিনীর নজরদারি থাকায় ক্ষুব্ধ হলেন রানাঘাট 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। অভিযোগ এখানকার একটি প্রাইমারি স্কুলে যে সমস্ত কেন্দ্রীয় বাহিনীর পোস্টিং হয়েছে তারা নাটমন্দিরের ছাদের ওপর ঘোরাফেরা করছে। এবং টহল দিচ্ছে জুতো পড়ে বলে অভিযোগ। আপাত শান্ত বুথে কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা, অবাক করেছে স্থানীয় বাসিন্দাদের। নাট মন্দিরের ওপর থেকে কেন্দ্রীয় বাহিনী চারিদিকে নজরদারি চালাচ্ছে।
কেন্দ্রীয় বাহিনীর এহেন আচরণ সম্পর্কে স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ। ওই ওয়ার্ডের বিদায়ী তৃণমূলের কাউন্সিলর তথা রানাঘাট পৌরসভার মুখ্য পৌরপ্রশাসক কোশলদেব বন্দোপাধ্যায় বলেন খুবই দুঃখজনক ঘটনা ।মন্দিরের ওপর জুতো পরে এমন টহল দেওয়ার মনে কি আছে জানিনা।কাশ্মীরের মতন পরিবেশ নেই ।এলাকায় শান্ত লোকের বাস তারাও ভোটদিতে এসে এমন ঘটনা দেখে কিছুটা ভীতি হয়েছে।মন্দিরের স্থানে ছাদে উঠে জুতো পরে টহল অনেকেই ক্ষুব্ধ।

Post a Comment