মেদিনীপুর শহরে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বাবার স্মৃতিতে রক্তদান শিবির করলেন দুই ছেলে - The News Lion

মেদিনীপুর শহরে গ্রীষ্মকালীন রক্ত সংকট মেটাতে বাবার স্মৃতিতে রক্তদান শিবির করলেন দুই ছেলে

 


দি নিউজ লায়ন; গ্রীষ্মকালীন রক্তের চহিদা মেটাতে বাবা প্রয়াত সমাজসেবী রবীন্দ্রনাথ চ্যাটার্জি র স্মৃতিতে রক্তদান শিবির করলেন দুই ছেলে রঞ্জন চ্যাটার্জি ও দেবকান্ত চ্যাটার্জি । 

শনিবার মেদিনীপুর শহরের দ্বারিবাঁধ এলাকায় বাড়ির সামনে এই রক্তদান শিবিরে পরিবারের আত্মীয় স্বজন মিলে ৩৪ জন স্বেচ্ছায় রক্তদান করেন । উপস্থিত ছিলেন  শঙ্কর চ্যাটার্জি , সমাজসেবী  তীর্থঙ্কর ভকত,গড়বেতার প্রাক্তন বিধায়ক আশীষ চক্রবর্তী,সমাজসেবী শংকর মাজি সহ বিভিন্ন বিশিষ্ট মানুষজন। 


বাবার স্মৃতিতে এর আগে লকডাউনে কয়েক হাজার মানুষকে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দুই ছেলে। মেদিনীপুরের বিশিষ্ট সমাজসেবী রবীন্দ্রনাথ চ্যাটার্জির স্মৃতিতে তার দুই ছেলে রঞ্জন চ্যাটার্জী ও দেব কান্ত চ্যাটার্জী বিভিন্ন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি শনিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন  করায় খুশি এলাকার সর্বস্তরের মানুষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.