শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনায় বাহিনীকে ক্লিনচিট অমিত শাহের
দি নিউজ লায়নঃ কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ' তো দূরের কথা উল্টে বাহিনীর ভূমিকা কে সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনাকে ঘুরিয়ে সমর্থনের পাশাপাশি শীতলকুচিতে ভাজপার দুষ্কৃতিদের হামলায় নিহত আনন্দ বর্মনকে রাজবংশী এবং বিজেপি সমর্থক বলে দাবি করে মৃত্যু নিয়ে নির্লজ্জ রাজনীতি করলেন তিনি।
অমিত শাহের দাবি, যে বুথে গুলি চলে সেখানে আধাসেনা কে ঘেরাও করেছিল গ্রামবাসীরা। বাহিনীর হাতিয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করে তারা। ভোট লুটের চেষ্টা করে তারা। বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে গুলি করে তারা এমনই দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। গোটা ঘটনার দায় তৃণমূলের ওপর চাপিয়ে অমিত শাহের সাফাই শীতলকুচিতে নাকি উস্কানি দিয়েছে তৃণমূল। এই উস্কানির জেরেই যাবতীয় ঘটনা ঘটে।
যাবতীয় দায় নাকি মমতার। পাল্টা অমিত শাহকে আক্রমণ করে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, অমিত শাহ একজন ফ্যাসিস্ট। স্বৈরাচারী শাসকের মতো আচরণ করছেন তিনি মৃত্যু নিয়ে রাজনীতি করছেন আমরা ওর পদত্যাগ দাবি করেছি। শাহের ষড়যন্ত্রেই এই ঘটনা ঘটেছে। ওর উচিত প্রকাশ্যে ক্ষমা চাওয়া। বাংলার মুখ্যমন্ত্রী কী করবেন না করবেন ওর জ্ঞান দেওয়ার কোনো অধিকার নেই।

Post a Comment