রবিবার শীতলকুচির নিহতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন জননেত্রী - The News Lion

রবিবার শীতলকুচির নিহতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন জননেত্রী

 


দি নিউজ লায়নঃ  কোচবিহারের ঘটনা পরিকল্পিত গনহত্যা। ভোটের লাইনের সামনে দাঁড়ানো মানুষগুলির ওপর নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে-কোনোরকম সতর্কতা, রেড অ্যালার্ট জারি করা হয়নি, লাঠিচার্জ টিয়ার গ্যাস ছাড়ার মতো বিকল্প ছাড়াই গুলি চলেছে জানালেন ঘটনায় উদ্বিগ্ন তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার নির্বাচন কমিশনের আইন লাগু করে মুখ্যমন্ত্রীকে যেতে বাধা দেওয়া হয় নিহত পরিবারের সঙ্গে দেখা করতে। তবে এদিন সকাল ১০.৪৩মিনিটে শিলিগুড়ি থেকে নিহতের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন জননেত্রী। তৃনমূল সুপ্রিমো জানান নির্বাচন কমিশনকে আমি শ্রদ্ধা করি। তবে প্রতিদিন যে ঘটনা ঘটাচ্ছে তা নজিরবিহীন।


 আমি যেতে চেয়েছিলাম, ৭২ঘন্টা আটকে দেওয়া হলো।আমাকে যেতে দেওয়া হলো না। এমসিসির নামে এখন  বিজেপি কোড অফ কন্ডাক্ট হয়ে গিয়েছে।তারা যা বলছে তাই করছে। পরিবারের লোকেদের সঙ্গে আমাকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন বিজেপি নেতাদের যেহেতু ১৩তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে প্রচার রয়েছে। তাই তারা আমাকে প্রচার করতে দেবেনা বলেই এই আইন। নেত্রী জানান আমি ১৩তারিখ আবার আসবো উত্তরবঙ্গে। ১৪তারিখ আমার উত্তরবঙ্গের শেষ প্রচার তার মাঝেই আমি নিহতদের পরিবারের সঙ্গে দেখা করবো। তিনি সাফ জানিয়ে দেন  তবে এইভাবে আমাকে আটকানো যাবেনা। আমি নির্বাচন নিয়ে ভাবি না, ৩৬৫ দিনই মানুষের সঙ্গে থাকি। এদিন  গণহত্যা কাণ্ডে নিজে কালো পোশাকে পরিধান করে প্রতিবাদ জানান জননেত্রী।


 তিনি বলেন নির্বাচন কমিশনের নিয়মের মধ্যে থেকেই আমি আমার ভোট একাউন্টের প্রার্থী হিসেবে যে প্রচারের টাকা রয়েছে তার অবশিষ্ট অংশ দেবো নির্যাতিত পরিবারকে।তিনি বলেন প্রার্থী হিসেবে ভোটের সিলিং এর মাঝে খরচ করেও যে টাকাটা আমার বাঁচবে আমি তা নিহত ও জখম পরিবারগুলি হাতে তুলে দেব। পাশাপাশি তৃণমূলের সদস্য ছেলে মেয়েরা১০০টাকা করে দিয়ে নির্বাচনের পরে তা তুলে দেবে নিহতদের হাতে এটা নির্বাচন কমিশনের নির্দেশিকার আয়তায় থেকেই আমরা করছি। এই নরকীয় কাণ্ডে ক্ষুদ্ধ বাংলার নেত্রী এদিন সরব হয়ে মন্তব্য এটা একটা গণহত্যা। গুলি গুলোকে স্প্রে করা হয়েছে। তোমার গুলি করতে হলে তুমি কোমরের নিচের অংশে করবে যা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু প্রত্যেকটি গুলি বুক ও গলায় লেগেছে, দেহের ওপরের অংশে গুলি করা হয়েছে।নেত্রী বলেন সিআইএসএফ এই কাজে প্রশিক্ষিত নয়। 


শিল্পাঞ্চলে নিরাপত্তার' কাজ করে জনগনের উত্তপ্ত পরিস্থিতি কীভাবে নিয়ন্ত্রিত করতে হয় তারা তা জানে না। একই সঙ্গে তিনি বলেন শীতলকুচিতে নির্বাচন হয়ে গিয়েছে তাহলে এখন আমাকে কেন আটকানো হচ্ছে সেখানে যেতে। আমি আমাদের দলের কর্মীদের বলেছি প্রত্যেকটি অভিযোগের কপি আমাকে পাঠাতে। আমি নিজে আইনজীবীদের পরামর্শ নেব। এসপি দিয়ে যে বিবৃতি দেওয়া হচ্ছে সে প্রসঙ্গ তুলে তিনি বলেন ওই পুলিশ সুপার বিজেপির মাউথ স্পিকার। তাদের লোক। আমাকে আটকানোর জন্যই নির্বাচন কমিশন এই আইন করেছে।তবে বাংলারনেত্রীকে রোখা যে সত্যিই অসম্ভব তারই ফের এদিন আরও একবার প্রমান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কলে কথা বললেন শীতলকুচির নিহত পরিবারের সঙ্গে। তিনি বলেন রক্ত গুলো আমার মাথায় ঘুরছে। একই সারারাত ঘুমোতে পারিনি।


 প্রথমে নিহত মনিরুল জামালের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি।কি করে ঘটনার ঘটলো সেকথা জিজ্ঞেস করেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে পরিবারকে। পরিবারের তরফে জানানো হয় উনি ভোটের লাইনে বুথের সামনে দাঁড়িয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী বুথের ভেতরেই গুলি করে। সবাই ভয়ে ছোটাছুটি করতে লাগে।তার ৪৫দিনের একটি শিশু রয়েছে। নেত্রী বলেন আমার পাশে স্ত্রী, শিশু, মা,বাবা আছে তার দায়িত্ব আমরা সম্পূর্ণ নিচ্ছি। ওপাশ থেকে সে সময় পরিবারের তরফে অনুরোধ করা হয় দিদি আপনিই আসুন আমাদের পাশে থাকুন। নিহত রাজমিস্ত্রি হামিদুলের দাদার সঙ্গে কথা বলেন নেত্রী। নেত্রী নিহতের গর্ভবতী স্ত্রী ও তিন বছরের শিশুর সম্পূর্ণ দেখভালের দায়িত্ব নিচ্ছেন বলে আশ্বস্ত করেন।


 তিনি বলেন আমি বিচার চাই।১৪ তারিখ আমি আপনাদের সঙ্গে দেখা করার যথাসাধ্য চেষ্টা করছি বলে আশ্বস্ত করেন। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে আবেগে ভারাক্রান্ত হয়ে গলা বুজে আসে নেত্রীর। তিনি জানান আমি যাব পাশাপাশি ৭২ ঘন্টা পর রবীন্দ্রনাথ ঘোষ হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করবেন। এদিকে নিহত আনন্দ বর্মনকে বিজেপি কর্মী হিসেবে দাবি করা হলেও নেত্রী বলেন সেও আমাদের লোক। তিনি ফেলে জানান ফায়ার-স্প্রে করা হয়েছে। কোনো সতর্কতাঃ রেড এলার্ট জারি করা হয়নি সরাসরি গুলি করা হয়েছে। লাঠিচার্জ, টিয়ার গ্যাস ছোড়ার বিকল্প ছিল তাদের কাছে তবে তারা তা না করে গণহত্যায় নেমেছেন। আমার কাছে প্রমান আছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.