আমি রয়্যাল বেঙ্গল টাইগার, কোথায় আটকাবে আমাকে? মমতা - The News Lion

আমি রয়্যাল বেঙ্গল টাইগার, কোথায় আটকাবে আমাকে? মমতা

 


দি নিউজ লায়নঃ  ১। মানুষ যখন ভোট দিতে যাচ্ছে, ভোট গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব, সেখানে মুখ বন্ধ, ভোট বন্ধ করে দেওয়ার চেষ্টা হচ্ছে।


২। শীতলকুচিতে ২০-২৫ বছর বয়সের ৪ জনকে মেরে ফেলা হয়েছে ভোটের লাইনে। আমাকে যেতে দেওয়া হল না। ৭২ ঘণ্টা যেতে দেওয়া হল না। পরিবারের সঙ্গে কথা বলতাম। 

৩। আমি রয়্যাল বেঙ্গল টাইগার। কোথায় আটকাবে আমাকে? নরেন্দ্র মোদি ক্লিনচিট দিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে, স্বরাষ্ট্রমন্ত্রী চক্রান্ত করেছে এই পুরো ঘটনায়। হেরে গিয়েছে বলেই এখন বোমা চালাচ্ছে, গুলি চালাচ্ছে।



৪। গুলির দাম বেশি না ব্যালটের? বুলেটের বদলা চাই ব্যালটে। খেলা হবে মনে রাখবেন। আমরা বদলা নেব। অমিত শাহের পদত্যাগের দাবিতে কালো দিবস হচ্ছে রাজ্যজুড়ে। আমার কাছে ভিডিও আছে। চ্যালেঞ্জ করে বলছি ওদের পার্টির লোকেরা নির্দেশ দিয়েছে বুকে গুলি করতে। হযবরল, যাকে খুশি তাকে দায়িত্ব দিয়ে রেখেছে ভোট সামলানোর। এটা লজ্জা।

৫।  যা বিচার চাওয়ার চাইব। আমি যে ভাবে পারি নিহতদের পরিবারকে সাহায্য করব। ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করব। যা বিচার চাওয়ার চাইব। যিনি মারা গিয়েছেন, তাঁকে তো ফেরাতে পারব না। তবে আমরা ওঁদের পরিহারকে সাহায্য করব। আমি ১৪ তারিখ যাওয়ার চেষ্টা করছি। তখন দেখা করব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.