করোনার সংক্রমণকে কমাতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর - The News Lion

করোনার সংক্রমণকে কমাতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর



দি নিউজ লায়ন;  রাজ্যে ক্রমশ ভয়াবহ হচ্ছে সংক্রমণ পরিস্থিতি। তাই করোনার সংক্রমণকে কমাতে কড়া পদক্ষেপ নিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আজ রাত ৮ টা থেকে ১৪৪ ধারা জারি থাকবে রাজ্যজুড়ে। আগামী ১৫ দিন জারি থাকবে এই কার্ফু।  লকডাউন করলে  বহু মানুষকে সমস্যার মুখে পড়তে হয়। পাশাপাশি মুখ থুবড়ে পড়ে অর্থনীতি।


 তাই লকডাউন না করে করোনার সংক্রমণকে কমাতে এই পথ বেছে নিলেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। আগামী ১৫ দিন অত্যাবশকীয় পণ্য ছাড়া আর সবকিছুর পরিষেবা বন্ধ থাকবে।   মঙ্গলবার সন্ধেবেলা তিনি বলেন, গত বছরের থেকেও এবারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর। হাসাপাতালে বেড সংখ্যা বাড়ানো হচ্ছে।


 তাই আর সময় নেওয়া যাবে না। তাই এই বড় সিদ্ধান্ত নিতেই হচ্ছে। তবে মিলবে নিত্য প্রয়োজনীয়  সামগ্রী।  সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনীয় সামগ্রীর দোকান।  যান চলাচল স্বাভাবিক থাকবে, তবে শুধুমাত্র জরুরিকালীনের জন্য।রাজ্যের সমস্ত দরিদ্র মানুষের পরিবারে ৩ কেজি গম ও ২ কেজি চাল পৌঁছে দেবে সরকার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.