করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের পথে হাঁটবে না ভারত, নির্মলা সীতীরামন - The News Lion

করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের পথে হাঁটবে না ভারত, নির্মলা সীতীরামন

 


দি নিউজ লায়ন;  করোনার দ্বিতীয় ঢেউয়ে লকডাউনের পথে হাঁটবে না ভারত। স্পষ্ট করে জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতীরামন। তাঁর কথায়, সরকার বড়সড় লকডাউনের সিদ্ধান্ত নেবে না। তবে করোনা বিধিতে আনা হবে বদল। করা হবে বেশ কিছু কড়া পদক্ষেপ। 


জোর দেওয়া হবে কনটেনমেন্টের ওপর। কিন্তু আর সম্পূর্ণ লকডাউন নয়। বিশ্ব ব্যাঙ্ক  গ্রুপের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সীতারামন উন্নয়নের তহবিলর যোগান বৃদ্ধির লক্ষ্যে ভারতের জন্য ঋণপ্রদানের পরিধি বাড়ানোর উদ্যোগ এই আন্তর্জাতির প্রতিষ্ঠান নিয়েছে, তার প্রশংসা করেছেন।  অর্থমন্ত্রক এক ট্যুইটে জানিয়েছে, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কেন্দ্রের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে।


তিনি বলেন, করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ রুখতে কেন্দ্র যে যে পদক্ষেপ করতে চলেছে তার মধ্যে  রয়েছ টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেসন এবং কোভিড-১৯ সংক্রান্ত বিধি পালন। সীতারমন জানিয়েছেন, লকডাউন জারি করলে অর্থনীতি পুরোপুরি থমকে যায়। সেই শোচনীয় অবস্থা আমরা চাই না। আক্রান্তদের নিয়ে অবস্যই ভাবা হবে, ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.